News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় পুর নির্বাচন : অতিরিক্ত দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সুপ্রিম নির্দেশ, নিশ্চিত করতে হবে সংবাদ মাধ্যমের বাধাহীন প্রবেশাধিকার
Image

ত্রিপুরায় পুর নির্বাচন : অতিরিক্ত দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সুপ্রিম নির্দেশ, নিশ্চিত করতে হবে সংবাদ মাধ্যমের বাধাহীন প্রবেশাধিকার

আগরতলা, ২৫ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় বাধা-বিপত্তিহীন পুর নির্বাচন নিশ্চিত করার জন্য অতিরিক্ত দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সাথে সংবাদ মাধ্যমকে বাধাহীন প্রবেশাধিকার সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত৷
আদালতের নির্দেশ অনুসারে, সিসিটিভি-র অবর্তমানে সংবাদ মাধ্যমকে বাধাহীন প্রবেশাধিকার সুনিশ্চিত করতে হবে৷ রাজ্য নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ-বিষয়ে নির্দেশিকা জারি করেছে আদালত৷ প্রসঙ্গত, ত্রিপুরায় পুর নির্বাচনে অতিরিক্ত নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন আজ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর, সূর্য কান্ত এবং বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে৷ একই অভিযোগ এনে সুপ্রিম কোর্টে বুধবার গভীর রাতে অতিরিক্ত নিরাপত্তার আবেদন জানিয়েছে সিপিএমও৷ সিপিএমের অভিযোগ, শাসক দল বিজেপির আশ্রিত গুন্ডারা বিরোধীদের মারধর করছে৷
আজ তৃণমূলের আবেদনের শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণ সওয়াল করেন, আমরা কিছু ভিডিও পেয়েছি, তাতে স্পষ্ট দেখাচ্ছে প্রবীণ ভোটারের ভোট অন্য ব্যক্তি দিচ্ছেন৷ ত্রিপুরা সরকারের পক্ষে আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, নির্বাচনে ইতিমধ্যে অতিরিক্ত দুই কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে৷ তাঁর দাবি, সকাল ৭টা থেকে নির্বাচন শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হচ্ছে৷ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একমাত্র বাধা সিপিআই(এম) এবং তৃণমূল৷
উভয় পক্ষের সওয়াল শুনে আদালত বলেছে, নির্বাচনের পরিস্থিতি নিয়ে ময়না তদন্তের বদলে ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ভোট গ্রহণ কেন্দ্রে দুই কোম্পানি বিএসএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হচ্ছে৷ সলিসিটর জেনারেল আদালতে উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই নির্দেশ পালন করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top