News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার ঘটনা নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে চিঠি তৃণমূলের
Image

ত্রিপুরার ঘটনা নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে চিঠি তৃণমূলের

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স) : ত্রিপুরায় তৃণমূল নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিল তৃণমূল। আজ সোমবার দলের মুখপাত্র সাকেত গোখেল কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরুণ মিশ্রকে চিঠি দেন। তাঁকে ত্রিপুরার সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনের আবেদন জানিয়েছেন সাকেত। ত্রিপুরার ঘটনা নিয়ে কমিশনের ভূমিকা নিয়ে হতাশা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র।
সাকেত লিখেছেন, ত্রিপুরার নানা এলাকায় তৃণমূলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন। যত দিন যাচ্ছে ত্রিপুরায় হিংসা বেড়েই চলেছে। তৃণমূল নেতা কর্মীরা ছাড়াও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রাজ্যের হিংসার কথা তুলে ধরায় সাংবাদিকদের নামে ইউএপিএ-তে মামলা দেওয়া হচ্ছে। থানার মধ্যে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে আক্রমণ করা হলেও ত্রিপুরা পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।

চিঠিতে তৃণমূল মুখপত্র লিখেছেন, ২১ নভেম্বর ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের বাড়িতে হামলা চালানো হয়েছে। এর জেরে তিনি গুরুতর আহত হয়েছেন। ত্রিপুরা পুলিশ এবং রাজ্য প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা ঘটনা দেখেছে। হামলা আটকানোর জন্য কোনও পদক্ষেপ নেয়নি তারা। রাজ্যে আইন বলতে কিছু অবশিষ্ট নেই। এককথায় ত্রিপুরার আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে।
পশ্চিমবঙ্গে অশান্তির ঘটনায় মানবাধিকার কমিশন আগ্রাসী ভূমিকা নিলেও ত্রিপুরার ক্ষেত্রে কেন চুপ রয়েছে, সেই প্রশ্ন তোলেন গোখেল। পুরসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সাকেত লিখেছেন, ত্রিপুরার সাম্প্রতিক যা পরিস্থিতি, তাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন কোনওভাবেই সম্ভব নয়। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন তৃণমূল মুখপাত্র।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top