News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যমুনা নদীর স্বচ্ছতায় জোর দিল্লি সরকারের, ৬টি কর্ম পরিকল্পনা কেজরিওয়ালের
Image

যমুনা নদীর স্বচ্ছতায় জোর দিল্লি সরকারের, ৬টি কর্ম পরিকল্পনা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): যমুনা নদীর পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার উপর এবার জোর দিতে চলেছে দিল্লি সরকার। ৬টি কর্ম পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের বিশ্বাস, এই ৬টি কর্ম পরিকল্পনা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হল, কী এই পরিকল্পনা? কেজরিওয়াল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বলেছেন, প্রথম কর্ম পরিকল্পনা অনুযায়ী, আমরা যুদ্ধকালীন তৎপরতায় পয়ঃনিষ্কাশনের কাজ করছি। প্রথমত, নতুন নর্দমা শোধনাগার তৈরি করা হচ্ছে। দ্বিতীয়ত, বিদ্যমান প্ল্যান্টের সক্ষমতা বাড়ানো হচ্ছে, তৃতীয়ত, পুরনো ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রযুক্তি পরিবর্তন করা হচ্ছে। চতুর্থত, ঝুপড়ির যে সমস্ত বর্জ্য নদীতে যায় তা এখন নর্দমায় মিশে যাবে। পঞ্চমত, কিছু এলাকাযর মানুষ নর্দমার সংযোগ নেয়নি, আমরা নামমাত্র খরচে ওই সমস্ত এলাকায় নর্দমা সংযোগ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। ষষ্ঠ-নিষ্কাশন, নর্দমা পুনর্বাসন।

কেজরিওয়াল এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে আরও জানিয়েছেন, “যমুনা নদী নোংরা হতে ৭০ বছর লেগেছে, দু’দিনে পরিষ্কার করা যাবে না। আমি এই নির্বাচনের সময় দিল্লির জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আগামী নির্বাচনের মধ্যে যমুনা নদী পরিষ্কার করা হবে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছি। এ বিষয়ে আমাদের ৬টি কর্ম পরিকল্পনা রয়েছে, আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছি।”

Releated Posts

শিশুর জন্য নিরাপদ খেলার জায়গা, মায়ের অনুরোধেই বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নতুন উদ্যোগ

ঢাকা, ৯ আগস্ট : একজন মায়ের সাধারণ একটি অনুরোধ থেকেই শুরু হয়েছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ঢাকায় ভারতীয় ভিসা…

ByBySandeep Biswas Aug 9, 2026

বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। গ্রাহকদের সমস্যাকে গুরুত্ব…

ByByReshmi Debnath Aug 9, 2026

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তিপ্রা মথা নেতৃত্বকে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা মুখ্যমন্ত্রী

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রা মথা…

ByByReshmi Debnath Aug 9, 2026

বর্ধিত বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ রাজ্যে, দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ আগস্ট: রাজ্যে বিদ্যুৎ শুল্ক ও বিল নিয়ে সাম্প্রতিক উদ্বেগের বিষয়গুলি খতিয়ে দেখছে রাজ্য সরকার। এ বিষয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top