ইমফল, ১৩ নভেম্বর (হি.স.) : মণিপুরে আধা-সেনা ৪৬ আসাম রাইফেলসের কনভয়ের ওপর জঙ্গি হামলার কঠোর ভাষায় নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আজকের জঙ্গি হামলায় নিন্দা করে টুইট করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘মণিপুরের চূড়াচাঁদপুরে আসাম রাইফেলসের কনভয়ের ওপর কাপুরুষোচিত হামলার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়। দেশ এক কমান্ডিং অফিসার ও তাঁর পরিবারের দুই সদস্য এবং পাঁচ সাহসী বীর সেনাকে হারিয়েছে। অপরাধীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে।’ টুইটারে লিখেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ।মুখ্যমন্ত্রী বীরেন সিংহ তাঁর টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘আজ চুরাচাঁদপুরে ৪৬ আসাম রাইফেল-এর একটি কনভয়ের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। ওই হামলায় আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার ও তাঁর পরিবার সহ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে।’টুইটারে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনী ইতিমধ্যেই জঙ্গিদের ধরতে তাদের কাজ শুরু করেছে৷ অপরাধীদের পাকড়াও করে বিচারের আওতায় আনা হবে।’

মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলার কঠোর ভাষায় নিন্দা মুখ্যমন্ত্রী বীরেন এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















