News Flash

  • Home
  • বিনোদন
  • মালালার বিয়ে নিয়ে টুইট করে বিতর্কের মুখে তসলিমা নাসরিন
Image

মালালার বিয়ে নিয়ে টুইট করে বিতর্কের মুখে তসলিমা নাসরিন

কলকাতা, ১১ নভেম্বর (হি. স.) : মালালার বিয়ের খবরে যখন সকলে উচ্ছ্বসিত, তার ঠিক বিপরীত মেরুতে হাঁটতে দেখা গেল তসলিমাকে। জানালেন, মালালার বিয়েতে মোটেই তিনি খুশি হননি। বরং মর্মাহতই হয়েছেন। এই মন্তব্য নিয়ে টুইটে প্রবল বিতর্ক হয়েছে।

টুইট করার পর তিন ঘন্টায় বেলা সাড়ে ১২টায় লাইক, শেয়ার ও মন্তব্য এসেছে যথাক্রমে ১ হাজার ১৫৩, ৪১৮ ও ৯১২। গত রাত ২টো ৪০ মিনিটে এ ব্যাপারে তসলিমার প্রথম টুইটে লাইক ও শেয়ার এসেছে যথাক্রমে ৩ হাজার ৫০০ ও ২ হাজার ১০০।

নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করা তিনি কোনও ভাবেই মেনে নিতে পারছেন না! টুইট করে সেই হতাশা প্রকাশও করে ফেললেন তসলিমা নাসরিন। ৯ নভেম্বর ব্রিটেনের বার্মিংহামে ঘরোয়া অনুষ্ঠানে পাকিস্তানের উদ্যোগপতি অসর মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মালালা। সেই খবরটি তিনি নিজেই নেটমাধ্যমে জানান।

অখুশি হওয়ার কারণ লিখতে গিয়ে তসলিমা লিখেছেন, “মালালা কাকে বিয়ে করলেন? এক জন পাকিস্তানিকে। এখানেই আপত্তি লেখিকার। টুইটে তিনি লেখেন, ‘এটা জেনে খুবই হতাশ হচ্ছি যে, মালালা এক জন পাকিস্তানিকে বিয়ে করেছেন। ওঁর বয়স মাত্র ২৪। মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আশা করেছিলাম এক জন সুদর্শন এবং প্রগতিশীল ইংরেজের প্রেমে পড়বেন তিনি। ৩০ বছরের আগে বিয়ের কথা ভাববেন না। কিন্তু…’।

১৯৯৭ সালের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট জেলায় এক সুন্নি মুসলিম পরিবারে জন্ম মালালার। ২০১২ সালে স্কুলে যাওয়ার পথে জঙ্গি হামলার শিকার হন তিনি।
তেহরিক-ই-তালিবান পরে ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তান। হাজারো বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারীশিক্ষা বিস্তারে তাঁর সক্রিয় ভূমিকার জন্য ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। হামলার পর তাঁকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে নিয়ে আসা হয়। তখন থেকেই পাকাপাকি ভাবেই ইংল্যান্ডের বাসিন্দা মালালা। এবং সেখান থেকেই নারীশিক্ষা বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

Releated Posts

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

‘মহাভারত’-এর সহ-অভিনেতা প্রদীপ রাওয়াতকে স্মরণ সুরেন্দ্র পালের, বললেন— ‘অশ্বত্থামা হিসেবে তিনি ছিলেন অনন্য’

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): প্রয়াত অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াতকে আবেগঘন শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান অভিনেতা সুরেন্দ্র পাল সিং।…

ByByNews Desk Aug 5, 2026

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দেশ-সমাজ-সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): প্রবীণ অভিনেতা অনুপম খের মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top