News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘হর ঘর দস্তক’ নিয়ে বৈঠক মনসুখের, বললেন করোনা নির্মূল ভাবলে চলবে না
Image

‘হর ঘর দস্তক’ নিয়ে বৈঠক মনসুখের, বললেন করোনা নির্মূল ভাবলে চলবে না

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): ‘হর ঘর দস্তক’ কোভিড-১৯ টিকাকরণ অভিযান নিয়ে অতীব গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বৃহস্পতিবার দিল্লিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ‘হর ঘর দস্তক’ টিকাকরণ অভিযান নিয়ে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিনের বৈঠকে মনসুখ মান্ডব্য বলেছেন, করোনা নির্মূল হয়েছে এমনটা ভাবলে চলবে না। জেলা-ভিত্তিক কর্ম পরিকল্পনার জন্য কোউইন ব্যবহার করা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের স্বার্থে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবশ্যই ‘হর ঘর দস্তক’ কোভিড-১৯ টিকাকরণ অভিযানের জন্য সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে, যাতে দেশের প্রতিটি পরিবারই টিকা পায়। এছাড়াও টিকাকরণ অভিযান নিয়ে আরও বেশি কিছু বিষয়ে আলোকপাত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Releated Posts

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশ হেফাজতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর…

ByByNews Desk Aug 9, 2026

‘ভুলের আত্মসমীক্ষা করুন’, ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যে বিরোধীদের তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ‘জেন জি’-র সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল…

ByByNews Desk Aug 9, 2026

‘দ্বিচারিতা করে যুবসমাজকে বিভ্রান্ত করছেন রাহুল’, প্রয়াগরাজের কর্মসূচি নিয়ে এনডিএ-র তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top