News Flash

  • Home
  • Uncategorized
  • মহামারীর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা করেছে ভারত : রাষ্ট্রপতি
Image

মহামারীর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা করেছে ভারত : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): প্রায় দু’বছর আয়োজিত হল রাজ্যপাল ও উপ-রাজ্যপালদের সম্মলেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয় রাজ্যপাল ও উপ-রাজ্যপালদের ৫১ তম সম্মেলন। এই সম্মেলনের পৌরহিত্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।
রাষ্ট্রপতি এদিনের সম্মেলনে রাজ্যপাল ও উপ-রাজ্যপালদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, “আমরা ২ বছর পর মিলিত হচ্ছি। আমাদের সমস্ত কোভিড-যোদ্ধারা এই মহামারীর বিরুদ্ধে নিবেদিতভাবে কাজ করেছেন। বর্তমানে ১০৮ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে, দেশব্যাপী টিকাকরণ অভিযান অব্যাহত রয়েছে।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “মহামারীর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা করেছে ভারত। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ভারত করোনা-মহামারীর বিরুদ্ধে লড়াই করেছে।” এদিনের সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপাল ও উপ-রাজ্যপালদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, “নতুন শিক্ষানীতি বাস্তবায়নে রাজ্যপালের মুখ্য ভূমিকা পালন করবেন।…করোনা-মহামারীর সময়ও রাজ্যপালের সক্রিয়ভাবে কাজ করেছেন।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top