News Flash

  • Home
  • দিনের খবর
  • ফেরত পাবেন ল্যাপটপ-মোবাইল, আদালতের নির্দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলবে রিয়ার
Image

ফেরত পাবেন ল্যাপটপ-মোবাইল, আদালতের নির্দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলবে রিয়ার

মুম্বই, ১০ নভেম্বর (হি.স.): অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে স্বস্তি দিল মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-তদন্তের সময় রিয়া চক্রবর্তীর মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সমস্ত কিছুই রিয়াকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলে দেওয়া হবে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-তদন্তের সময় গত বছর রিয়া চক্রবর্তীর মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য গ্যাজেট বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ও সমস্ত গ্যাজেট ফিরে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন রিয়া। বুধবার আদালত নির্দেশ দিয়েছে, রিয়াকে তাঁর সমস্ত গ্যাজেট ফিরিয়ে দিতে হবে এবং তাঁর ব্যাঙ্ক অ্যাসকাউন্টও খুলে দিতে হবে।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top