News Flash

  • Home
  • খেলা
  • ১৬ নভেম্বর দুয়ারে রেশন শুরু হবে, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

১৬ নভেম্বর দুয়ারে রেশন শুরু হবে, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : মঙ্গলবারই উপনির্বাচনে জয়ী চার তৃণমূল বিধায়ক শপথ নিলেন। এরপর বিধানসভার অধিবেশনে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ভাষণে স্বভাবসুলভ ভঙ্গিমায় বিরোধী দল বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বহু প্রতিক্ষিত দুয়ারে রেশন প্রকল্পের সূচনার দিনক্ষণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। যদিও এই প্রকল্পের পাইলট শুরু হয়েছিল পুজোর আগে।

মঙ্গলবার বিধানসভায় ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই প্রতিশ্রুতি মতো দুয়ারে রেশন পৌঁছাবে সরকার। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। পাড়ায় পাড়ায় গাড়িতে করে পৌঁছে যাবে রেশন সামগ্রী। পাশাপাশি তিনি জানান, ১৫ নভেম্বর থেকেই শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প। এখনও যারা বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি, তারা ওই ক্যাম্পগুলি থেকে নাম নথিভুক্ত করতে পারবেন।

মুখ্যমন্ত্রীর কথায়, কিছু কিছু এলাকায় এই প্রকল্প সূচনা হলেও নানা সমস্যায় বাকি এলাকায় আটকে ছিল। এবার সমস্ত সমস্যার সমাধান করে শুরু হবে দুয়ারে রেশন। কীভাবে এই প্রকল্প আরও উন্নত ও সাবলীল করা যায় তা নিয়েও সমীক্ষা করেছে সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকারের তরফে গাড়ির ব্যাবস্থা করা হচ্ছে। সেই গাড়ির সাহায্যে রেশন নিয়ে যাওয়া হবে পাড়ায় পাড়ায়। সেই গাড়ি থেকেই পাড়ার সব মানুষ একজায়গায় নিজেদের রেশন নিতে পারবেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top