News Flash

  • Home
  • বাণিজ্য
  • দেশজুড়ে শনিবারও থমকে পেট্রলের দাম, আটকে রইল ডিজেলও
Image

দেশজুড়ে শনিবারও থমকে পেট্রলের দাম, আটকে রইল ডিজেলও

মুম্বই, ৬ নভেম্বর (হি. স.) : শনিবারে থমকে পেট্রলের দাম। একই ভাবে দেশজুড়ে আটকে রইল ডিজেল। সারাদেশে শুক্রবারের দামেই এদিন বিকোচ্ছে পেট্রল ও ডিজেল।
দীপাবলির ঠিক আগে পেট্রল-ডিজলের উপর এক্সাইজ ডিউটি কমিয়েছিল কেন্দ্র। যার ফলে প্রায় ১২ টাকা সস্তা হয় প্রতি লিটার ডিজেল ও ৬ টাকা দাম কমে যায় লিটারপ্রতি পেট্রলেরও। কেন্দ্রের এই পদক্ষেপের পরে দেশের মোট ২২টি রাজ্য সরকারও পদক্ষেপ নেয়। পেট্রল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারগুলি। ফলে দীপাবলির মধ্যে অনেকটাই সস্তা হয়ে যায় পেট্রল ও ডিজেল। ওড়িশা, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে জ্বালানির দাম অনেকটাই কমে যায়। শুক্রবারের সেই দাম বজায় রইল শনিবারও।

চেন্নাইতে পেট্রলের দাম কমেছে আগের দিনের তুলনায়। আগের দিন চেন্নাইতে লিটারপ্রতি পেট্রলের দাম ছিল ১০১.৫১ টাকা। শনিবার সেই দাম রয়েছে ১০১.৪০ টাকা। সামান্য কমেছে দাম। পাশাপাশি ডিজেলের দাম ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৯১.৪৩ টাকা প্রতি লিটার। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রলের দাম রয়েছে ১০৯.৯৮ টাকা প্রতি লিটার। আবার ডিজেলের দাম প্রতি লিটারে রয়েছে ৯৪.১৪ টাকা প্রতি লিটার।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top