News Flash

  • Home
  • বিদেশ
  • Five smugglers were caught : পাচারকালে পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা সহ অসম পুলিশের জালে পাঁচ পাচারকারি
Image

Five smugglers were caught : পাচারকালে পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা সহ অসম পুলিশের জালে পাঁচ পাচারকারি

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ নভেম্বর৷৷পাচারের মুখে পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা সহ অসম পুলিশের জালে আটক পাঁচ পাচারকারি৷শুক্রবার বিকাল চারটা নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটিতে পাচারের মুখে গাঁজা সহ পাচারকারিদের পাকড়াও করে অসম পুলিশ৷গোপন সুত্রের ভিত্তিত্বে অভিযান চালিয়ে এ সাফল্য পায় অসম পুলিশ৷জানা গেছে টিআর(শূণ্য এক)বিসি(শূণ্য দুই দুই নয়)ও টিআর(শূণ্য দুই)জে(শূণ্য তিন এক পাচ)নম্বরের দুটি অল্টোতে করে পাচারকারিরা গাঁজা নিয়ে উত্তর জেলার কদমতলা থানাধীন ঝেরঝেরী গেইট দিয়ে অসমে প্রবেশ করে করিমগঞ্জ জেলার পাথারকান্দি অতিক্রম করে চেরাগি এলাকায় পৌছালে বিষয়টি বিশেষ সুত্রে জেনে নেয় স্থানীয় পাথারকান্দি থানার পুলিশ৷

পরে অসম পুলিশের একটি দল গাড়ি নিয়ে পাচারকারিদের পিছু ধাওয়া করে গাঁজা সহ পাচারকারিদের পাকড়াও করে৷এতে দুটি অল্টোতে মজুদ থাকা মোট ষাট কেজি গাঁজা উদ্ধার হয়৷যার বাজার মুল্য পাঁচ লক্ষাধিক টাকার মত হবে বলে অসম পুলিশ জানিয়েছে৷এ কান্ডে ধৃতদের মধ্যে রয়েছে কৃষ্ণ দেববর্মা, বিদ্যুতকুমার দেববর্মা, বিধান পাল,অনুপ নাগ ও বাপ্পন ঘোষ৷এদের প্রথম দুজনের বাড়ি ত্রিপুরার সিপাহিজেলায় ও বাকি তিন জনের বাড়ি উত্তর জেলার ধর্মনগরে৷এ মর্মে অসমের পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর সমরজিৎ বসুমাতারি জানান,বর্তমানে ধৃতদের অসম পুলিশের হেফাজতে রেখে টানা জিঙ্গাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ৷তাদেরকে শনিবার করিমগঞ্জ সিজেএম কোর্টে সোপর্দ করা হবে৷তবে উত্তর জেলার পুলিশ প্রশাসনের ত্রিপুরা অসম সীমান্তের নজরদারির ভূমিকা নিয়ে আবারো প্রশ্ণ চিহ্ণের মুখে৷

Releated Posts

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top