News Flash

  • Home
  • খেলা
  • চিনে মৃত্যুর মুখে করোনার খরব করে সাজাপ্রাপ্ত সাংবাদিক

চিনে মৃত্যুর মুখে করোনার খরব করে সাজাপ্রাপ্ত সাংবাদিক

ইউহান, , ৫ নভেম্বর (হি.স.) : চিনে মৃত্যুর মুখে করোনার খরব করে সাজাপ্রাপ্ত সেই সাংবাদিক । জেলে প্রশাসনের বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেছেন ওই মহিলা সাংবাদিক। জানা গিয়েছে, প্রাক্তন ওই আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে আমরণ অনশন শুরু করে দিয়েছেন। আর সেই কারণেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়।

চিনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। সে উইঘুর মুসলমানদের নির্যাতনই হোক কিংবা সংবাদমাধ্যমের কণ্ঠরোধ- বেজিংয়ের বিরুদ্ধে বারবারই মানবাধিকার কর্মীরা সরব হয়েছেন। সেদেশের ইউহান শহরে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরেই ধরনের অভিযোগ উঠেছিল। কোভিড সংক্রমণ নিয়ে সরব হওয়ার ‘অপরাধে’ জেলবন্দি করা হয়েছিল ঝ্যাং ঝান নামের বছর ৩৮ এর ওই মহিলা সাংবাদিককে । অভিযোগ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে যখন চিনে করোনার দাপাদাপি চরমে তখন তিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন কর্তৃপক্ষকে। নিজের স্মার্টফোনে ভিডিও তুলে সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন কীভাবে সংক্রমণের ধাক্কা সামলাতে ব্যর্থ প্রশাসন।স্বাভাবিক ভাবেই এরপর প্রশাসনের রক্তচক্ষু গিয়ে পড়ে তাঁর উপরে। গত বছরের মে মাসে তাঁকে আটক করা হয়। পরে ডিসেম্বর মাসে আদালত তাঁকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়।

বর্তমানে মৃত্যুর মুখে সেই সাংবাদিক। জানা গিয়েছে, প্রাক্তন ওই আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে আমরণ অনশন শুরু করে দিয়েছেন। আর সেই কারণেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। পরে জেল কর্তৃপক্ষ জোর করে তাঁর নাকে পাইপ ঢুকিয়ে খাওয়ালেও শরীর ভেঙে পড়েছে তাঁর। পরিস্থিতি এমনই, নিজে নিজে হাঁটাচলা তো দূরে থাক হাত তুলতেও পারছেন না ঝ্যাং ঝান। তাঁর ভাই ঝ্যাং জু জানিয়েছেন, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এই শীতের কামড় সহ্য করে তাঁর দিদির পক্ষে বেঁচে থাকা খুবই কঠিন হতে চলেছে। টুইটারে তিনি পরিষ্কার জানিয়েছেন, সম্ভবত তাঁর দিদি আর বেশিদিন বাঁচবেন না।

খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক আঙিনায়। ঝ্যাং জু আরজি জানিয়েছেন, তাঁর দিদিকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয়। তাঁর সাফ কথা, শাস্তি দেওয়া তো দূরে থাক আটক করার মতো কাজ ঝ্যাং ঝান করেননি। তিনি যা করেছেন, তা একজন সৎ সাংবাদিকের করারই কথা। যদিও চিনের প্রশাসন এখনও পর্যন্ত আরজিতে সাড়া দেওয়ার কোনও লক্ষণই দেখায়নি। ওই সাংবাদিকের পরিবারের এক ঘনিষ্ঠের দাবি, তাঁর সঙ্গে দেখাও করতে দেওয়া হচ্ছে না পরিবারের সদস্যদের।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top