News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Trinamool submitted nomination : অমরপুর নগর পঞ্চায়েত এর পাঁচটি ওয়ার্ড এ মনোনয়ন পত্র জমা দিল তৃণমূল
Image

Trinamool submitted nomination : অমরপুর নগর পঞ্চায়েত এর পাঁচটি ওয়ার্ড এ মনোনয়ন পত্র জমা দিল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। অমরপুর নগর পঞ্চায়েত এর ১৩ টি ওয়ার্ডের মধ্যে শেষ পর্যন্ত পাঁচটি ওয়ার্ড এ মনোনয়ন পত্র জমা দিল তৃণমূল কংগ্রেস। বাকি আটটি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি শাসক দল বিজেপি। প্রার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করে মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে বিরত রেখেছে বলে অভিযোগ।


আগামী ২৫ শে নভেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে পুর ভোট । নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নমিনেশান জমা দেওয়ার শেষ লগ্নে বুধবার বিভিন্ন জায়গার পাশাপাশি অমরপুর নগর পন্চায়েত নির্বাচনের জন্য ৫ টি আসনে মনোনয়ন পেশ করলো তৃনমুল কংগ্রেস। বুধবার বেলা ১২ টা নাগাদ অমরপুর শহরে একটি মিছিল করে নমিনেশন দাখিল করে তৃনমুল কংগ্রেস। উল্লেখ্য অমরপুর নগর পন্চায়েতে ১৩ টি ওয়ার্ড রয়েছে ।১৩ টির মধ্যে তৃনমুল কংগ্রেস ৫ টিতে লড়াই করছে না ।

২ টি আসনে ২ জন মহিলা ,অপর ৩ টি আসনে ৩ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছে। সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তৃনমুল নেতা সুবীর সেন ঘোষ অভিযোগ করেন নগরের ১৩ ওয়ার্ডের জন্য তৃনমুল কংগ্রেসের প্রার্থী তৈরী ছিলো ।শাসক দলের ভয় ভীতির কারনে তারা বাকি ওয়ার্ড গুলিতে মনোনয়ন জমা দিতে পারেনি । এদিন তিনি আরও বলেন, এখন ভয়ভীতি যতই দেখাক ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে শাসন দলের এই ভয়ভীতি কোনো কাজেই আসবে না

Releated Posts

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top