News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রকে সময় বেঁধে দিলেন টিকাইত, ২৭ নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
Image

কেন্দ্রকে সময় বেঁধে দিলেন টিকাইত, ২৭ নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারকে এবার সময় বেঁধে দিলেন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। সোমবার টুইট করে টিকাইত জানিয়েছেন, ২৬ নভেম্বর পর্যন্ত কেন্দ্রের কাছে সময় আছে। কৃষি আইন নিয়েই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছেন তিনি। তার মধ্যে যদি কৃষি আইন নিয়ে কোনও ফয়সালা না হয়, তাহলে ২৭ নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাকেশ টিকাইত।

সোমবার টুইট করে রাকেশ টিকাইত জানিয়েছেন, “২৬ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। এরপর ২৭ নভেম্বর থেকে গ্রাম থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে দিল্লির সমস্ত সীমানায় পৌঁছবেন এবং আন্দোলনকে আরও শক্তিশালী করবেন।” প্রসঙ্গত, তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। রেল রোকো কর্মসূচি থেকে শুরু করে নানা ধরনের প্রতিবাদ প্রদর্শন করেছেন তাঁরা। কিন্তু, এখনও কোনও ফয়সালা হয়নি। এমতাবস্থায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রাকেশ টিকাইত।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top