News Flash

  • Home
  • Uncategorized
  • এবার মূল্যবৃদ্ধি বাণিজ্যিক সিলিন্ডারের, দুঃশ্চিন্তায় হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা
Image

এবার মূল্যবৃদ্ধি বাণিজ্যিক সিলিন্ডারের, দুঃশ্চিন্তায় হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এমনিতেই চিন্তা বাড়াচ্ছিল, এবার বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীদের। সোমবার, নভেম্বরের শুরু থেকেই গোটা দেশে বিপুল হারে বাড়ল ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৮০৩ টাকা। সেই টাকার সঙ্গে এবার ২৭০.৫০ টাকা যুক্ত হয়ে নতুন দাম ২০৭৩.৫০ টাকা।

দিল্লিতেও অনেকটাই বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। দিল্লিতে ২৬৬ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২০০০.৫০ টাকা, মূল্যবৃদ্ধির আগে এই দাম ছিল ১,৭৩৪ টাকা। তবে, গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে। কলকাতায় ওই সিলিন্ডারের জন্য গুণতে হবে ৯২৬ টাকা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top