News Flash

  • Home
  • Uncategorized
  • কোহলির হাত ধরে ২২ বছরের লজ্জা ফিরল ভারতীয় ক্রিকেটে
Image

কোহলির হাত ধরে ২২ বছরের লজ্জা ফিরল ভারতীয় ক্রিকেটে

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স) : এ বারের টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৩৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হার। ২২ বছর পরে ভারত বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে হারের লজ্জা ফিরিয়ে আনল। ১৯৯৯ সালে ইংল্যান্ডে একদিনের বিশ্বকাপে ভারত প্রথম দু’টি ম্যাচে হেরেছিল। সেবার মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে। পরের ম্যাচে জিম্বাবোয়ের কাছে ৩ রানে হেরে যায় ভারত। বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্স আরও আছে। ২০০৭ সালে একদিনের বিশ্বকাপ, ভারত গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল। ২০০৯ এবং ২০১০ সালে টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়েছিল। কিন্তু কোনও বারই প্রথম দু’টি ম্যাচে ভারতকে হারতে হয়নি।
১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৫৩ রান তোলে। সৌরভ গঙ্গোপাধ্যায় ১৪২ বলে ৯৭ রান করেন। রাহুল দ্রাবিড় করেন ৭৫ বলে ৫৪ রান। লান্স ক্লুজনার ৬৬ রান দিয়ে সচিন তেন্ডুলকর, আজহারউদ্দিন ও দ্রাবিড়ের উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা ১৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। জাক কালিস ১২৮ বলে ৯৬ রান করেন। দ্বিতীয় ম্যাচ ছিল দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫২ রান তোলে। অ্যান্ডি ফ্লাওয়ার ৮৫ বলে অপরাজিত ৬৮ রান এবং গ্রান্ট ফ্লাওয়ার ৮৯ বলে ৪৫ রান করেন। জাভাগাল শ্রীনাথ, বেঙ্কটেশ প্রসাদ ও অনিল কুম্বলে ২টি করে উইকেট নেন। রান তাড়া করার সময় বৃষ্টির জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২৫৩। কিন্তু ৪৫ ওভারে ২৪৯ রানে শেষ হয়ে যায় ভারত। সদাগোপান রমেশ (৫৫) ও অজয় জাডেজা (৪৩) ছাড়া কেউ ভাল রান পাননি। হিথ স্ট্রিক ও হেনরি ওলঙ্গা ৩টি করে উইকেট নেন। সে বার ভারত অবশ্য পরের রাউন্ড সুপার সিক্সে গিয়েছিল। এ বার বিরাট কোহলীর নেতৃত্বে প্রথম দু’টি ম্যাচে হেরে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top