News Flash

  • Home
  • Uncategorized
  • হালকা শীতের আমেজ বঙ্গজুড়ে, হচ্ছে পারদ-পতনও
Image

হালকা শীতের আমেজ বঙ্গজুড়ে, হচ্ছে পারদ-পতনও

কলকাতা, ১ নভেম্বর (হি.স.): শীতের পোশাক বের করে নেওয়ার সময় হয়তো এবার এসে গিয়েছে। হালকা ঠাণ্ডা ও বাতাসে হিমেল পরশ বুঝিয়ে দিচ্ছে শীত আর বেশি দূরে নেই। রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া, তাই কালীপুজোর আগেই শীত শীত অনুভূত হচ্ছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্রই। গত কয়েকদিন ধরেই রাতে ও ভোরে হালকা শীত অনুভূত হচ্ছিল। একই ধরনের ঠান্ডা অনুভূত হয়েছে সোমবারও। তবে, কুয়াশার দাপট এখনও শুরু হয়নি।
রাতে ও ভোরে শীতের আমেজ অনুভূত হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে ঠাণ্ডা। আপাতত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও শীতের আমেজ থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় পতনও হচ্ছে পারদের। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top