News Flash

  • Home
  • Uncategorized
  • ইডি-র দফতরে হাজিরা অনিল দেশমুখের, বললেন সমস্ত অভিযোগ মিথ্যে
Image

ইডি-র দফতরে হাজিরা অনিল দেশমুখের, বললেন সমস্ত অভিযোগ মিথ্যে

মুম্বই, ১ নভেম্বর (হি.স.): বেশ কয়েকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাজিরা এড়িয়ে যাওয়ার পর অবশেষে সোমবার ইডি-র দফতরে হাজিরা দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সোমবার তোলাবাজি ও অর্থ পাচার মামলায় মুম্বইয়ে ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন অনিল দেশমুখ। ইডি সূত্রের খবর, সংশ্লিষ্ট মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান।

এদিন ইডি-র দফতরে হাজিরা দেওয়ার প্রাক্কালে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অনিল দেশমুখ। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে। অনিল দেশমুখের কথায়, “আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। আজ তিনি কোথায়? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি দেশ ছেড়েছেন।”

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top