News Flash

  • Home
  • Uncategorized
  • গ্লাসগোতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, ভারতীয় সম্প্রদায় বলল তাঁরা গর্বিত
Image

গ্লাসগোতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, ভারতীয় সম্প্রদায় বলল তাঁরা গর্বিত

গ্লাসগো, ১ নভেম্বর (হি.স.): গ্লাসগোতে উষ্ণ অভ্যর্থনা জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জলবায়ু সংক্রান্ত ‘কনফারেন্স অব পার্টিজ়’ (সিওপি২৬) সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে গিয়েছেন প্রধানমন্ত্রী। গ্লাসগোর একটি হোটেলে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা গানের সঙ্গে উল্লাস ও স্বাগত জানান মোদীকে। ভারতীয় প্রবাসী প্রতিনিধিদের একটি দল তাঁকে “ভারত মাতা কি জয়” ধ্বনি দিয়ে স্বাগত জানায়।

তাঁরা সকলেই জাতীয় পতাকা হাতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন, কেউ হাততালি দিচ্ছিলেন, কেউ গান করছিলেন এবং কেউ নমস্তে নিবেদন করছেন যখন প্রধানমন্ত্রী করতালি ও উল্লাসে হেঁটে চলেছেন। কেউ কেউ প্রধানমন্ত্রীর প্রশংসা করে গানের সুরে বলতে থাকেন, “দেশ কা ইয়ারোঁ কেয়া কেহনা, মোদী হ্যায় ভারত কা গহনা।” প্রধানমন্ত্রীর সঙ্গে নিজেদের চিন্তাভাবনা ভাগ করে নেন অনেকেই। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে গর্ব অনুভব করছেন।

উল্লেখ্য, ১ ও ২ নভেম্বরে জলবায়ু সংক্রান্ত ‘কনফারেন্স অব পার্টিজ়’ (সিওপি২৬) সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জলবায়ু রক্ষায় দায়বদ্ধ ভারতের বিভিন্ন পদক্ষেপের কথা মোদী ওই সম্মেলনে বলবেন বলে মনে করা হচ্ছে। এই সংক্রান্ত একটি পুস্তিকাও প্রকাশ করা হতে পারে। জলবায়ুর নজরদারিতে ভারতের নিজস্ব ব্যবস্থা (‘ট্র্যাকার’) নিয়েও ঘোষণা হতে পারে ওই সম্মেলনে।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top