News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধী ময়দান বিস্ফোরণে সাজা পেল ৯ দোষী, ৪ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত
Image

গান্ধী ময়দান বিস্ফোরণে সাজা পেল ৯ দোষী, ৪ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত

পাটনা, ১ নভেম্বর (হি.স.): পাটনার গান্ধী ময়দানে ২০১৩ সালের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় সাজা দেওয়া হল ৯ জন দোষীকে। মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে ৪ জন দোষীকে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দু’জনকে, দু’জনের ১০ বছরের কারাদণ্ড এবং একজনের ৭ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে এনআইএ আদালত। সোমবার সাজা ঘোষণা করা হয়েছে। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে ২০১৩ সালের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় গত ২৭ অক্টোবর (বুধবার) ৯ জনকে দোষীসাব্যস্ত করেছিল পাটনার বিশেষ এনআইএ আদালত। প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করা হয় একজনকে।

নরেন্দ্র মোদী তখন ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, সেই সময় ‘হুঙ্কার’ সমাবেশে ধারাবাহিক বিস্ফোরণ হয়। সেই মামলাতেই গত বুধবার ৯ জনকে দোষীসাব্যস্ত ঘোষণা করা হয়। সাজা ঘোষণা করা হয়েছে সোমবার। মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে ৪ জন দোষীকে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দু’জনকে, দু’জনের ১০ বছরের কারাদণ্ড এবং একজনের ৭ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ অক্টোবর ‘হুঙ্কার’ সমাবেশে বক্তব্য রাখতে পাটনায় গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সমাবেশ শুরু হওয়ার আগে, পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে ধারাবাহিক বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে মৃত্যু ৬ জনের এবং কমপক্ষে ৯০ জন আহত হন। তারপরও সমাবেশে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, বিস্ফোরণের নিন্দা করে শান্তির কামনা করেছিলেন তিনি। ২০১৩ সালের ৬ নভেম্বর মামলার তদন্তভার হাতে নয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ২০১৪ সালের আগস্ট মাসে ১১ জনের নামে চার্জশিট পেশ করে এনআইএ। এই মামলায় অভিযুক্ত ৯ জন ইন্ডিয়ান মুজাহিদিন সন্দেহভাজন ও একজন সিমি-র সদস্য। ২০১৩ সালের সেই মামলায় গত বুধবার রায় ঘোষণা করে পাটনার বিশেষ এনআইএ আদালত। দোষীসাব্যস্ত করা হয়েছে ৯ জন, সোমবার সাজা ঘোষণা করা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top