News Flash

  • Home
  • Uncategorized
  • Miscreants attacked and vandalized : সাব্রুম গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লীতে গতকাল রাতে দুষ্কৃতীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে
Image

Miscreants attacked and vandalized : সাব্রুম গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লীতে গতকাল রাতে দুষ্কৃতীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম , ৩১ আগস্ট।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লীতে গতকাল রাতে দুষ্কৃতীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মদমত্ত একদল উৎশৃঙ্খল বাইক বাহিনীর তান্ডব সাব্রুমের পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লীতে। ভাঙচুর সহ তান্ডবলীলা চললো প্রায় ঘন্টাখানেক ধরে।

বাদ যায়নি বাড়িঘরের মহিলারাও। লাঠি দা নিয়ে চারটি বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশকে ফোন করার পরও প্রশাসনিক কোন সাহায্য পেল না এলাকার মানুষজন। ঘটনার বিবরণে জানা যায়, অনান্য দিনের মতো সাব্রুমের মদনমোহন পল্লীস্থিত চন্দন সাহার বাড়িতে গতকাল রাত আনুমানিক ১০ টার সময় একদল বাইক বাহিনী বাড়িঘরে ভাঙচুর চালায় এবং প্রাননাশের হুমকি দেয়। উনার পরিবারসহ তিনটি বাড়িতে এই তান্ডবলীলা চলে। বাড়ির মহিলাদের চিৎকার চেচামেচিতে পাড়াপ্রতিবেশীরা আসলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।

এ নিয়ে চন্দন সাহা এবং পাড়াপ্রতিবেশীরা থানায় মোট নয় জনের বিরুদ্ধে রাতেই অভিযোগ জানান। অভিযুক্তরা হল সুদীপ ভৌমিক, প্রলয় ভৌমিক, সুজিত দাস, নয়ন বসাক, পলাশ দেবনাথ, দীপক দে, কৃষ্ণ দাস, বিজয় দেবনাথ, প্রসেনজিৎ মালাকার। সকলের বাড়ি সাব্রুম শহরের মানিকগড়ে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top