News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Demands proper investigation : পুত্রবধূর মিথ্যা ধর্ষনের মামলার ভয়ে আত্মঘাতী বৃদ্ধ শশুর, পাল্টা মামলা, দাবি সুষ্ঠু তদন্তের
Image

Demands proper investigation : পুত্রবধূর মিথ্যা ধর্ষনের মামলার ভয়ে আত্মঘাতী বৃদ্ধ শশুর, পাল্টা মামলা, দাবি সুষ্ঠু তদন্তের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩০ আগস্ট৷৷ ছেলের বৌ এর মিথ্যা ধর্ষণের মামলার ভয়ে আত্মঘাতী বৃদ্ধ শশুর৷পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা প্ররোচনা দেবার অভিযোগে মামলা,পাল্টা মামলা দায়ের করা হয় ধর্মনগর মহিলা থানাতে৷ আত্মঘাতি বৃদ্ধের পরিবার থেকে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ৷ সব মিলিয়ে ধর্মনগর থানার শ্রীপুর গ্রাম পঞ্চাতেয় এলাকাতে চাঞ্চল্য বিরাজ করছে৷ধর্মনগর মহিলা থানার পুলিশের ভূমিকা নিয়ে ও প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷


ঘটনার বিবরনে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগর থানার অন্তরগর্ত শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৩ নং ওয়ার্ডের জৈনক সুধীর দেবনাথের ছেলে সুকান্ত দেবনাথ একই গ্রামের জনৈকা চঞ্চলা দেবনাথকে ভালবেসে বিবাহ করে প্রায় তিন বছর আগে৷বিবাহের পর পারিবারিক অশান্তির কারণে সুকান্ত নেবনাথ তার স্ত্রীকে নিয়ে আলাদা হলেও পারিবারিক অশান্তি কমে নি৷গত সতের আগষ্ট চঞ্চলা দেবনাথ ধর্মনগর মহিলা থানাতে মৌখিক ভাবে অভিযোগ করে যে,তার শশুর তাকে ধষনের চেষ্টা করে৷ এই মৌখিক অভিযোগের ভিতিতে ধর্মনগর মহিলা থানার পুলিশ অভিযুক্ত ব্যাক্তির বাড়িতে গিয়ে পরিবারের কর্তা বৃদ্ধ সুধীর দেবনাথকে থানাতে দেখা করতে বলে৷


আর দেখা না করলে পরিনাম ভয়াবহ হবে বলে হুমকি দেয়৷ পুলিশের হুমকিতে মিথ্যা অপবাদে বৃদ্ধা গত বাইশ আগষ্ট বাড়ি থেকে বেড় হয়ে আর বাড়ি ফিরে আসেনি৷ পরে বাড়ির পাশের জঙ্গল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্বার হয় পঁয়ষট্টি বছরের বৃদ্ধ সুধীর দেবনাথের৷ পরবর্তীতে মৃত সুধির দেবনাথের পরিবারের তরফ থেকে আত্মহত্যার প্ররোচনা দেবার অভিযোগে চঞ্চলা দেবনাথ সহ পাঁচ ব্যাক্তিকে অভিযুক্ত করে ধর্মনগর থানাতে মামলা দায়ের করা হয়৷ এই মামলার পাল্টা মামলা দায়ের করে চঞ্চলা দেবনাথ৷ সব থেকে আশ্চর্যের বিষয় হল,বাইশ আগষ্ট সুধীর দেবনাথ আত্মঘাতি হয়৷ আর নিজ ছেলের বউয়ের পক্ষ থেকে থানাতে মামলা করা হয় চবিবশ আগষ্ট৷ অথচ এই মামলাতে মৃত সুধীর দেবনাথকেও অবিযুক্তের তালিকায় রয়েছে৷ এলাকার জনগণ জানান, মৃত শ্বশুর এলাকাতে সৎজন ব্যক্তি হিসাবে পরিচিত ছিল৷


এলাকার জনগণ মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলতে শুরু করেছেন৷ এলাকার জনগণ অভিযোগ করে বলেন, মহিলা থানার পুলিশ এলাকার জনগণের সাথে কোন কথা না বলে অযথা নিরহি ব্যাক্তিকে হয়রানি করেছে৷ যার পরিনতি মানস্মানের ভয়ে আত্মঘাতি হতে হল এক বৃদ্ধ ব্যাক্তিকে৷ পারিবারিক এই ঘটনাকে কেন্দ্র করে গোটা শ্রীপুর গ্রামে তীব্র চাঞ্চল্য দেখা দেয়৷ দাবি উঠছে পুলিশ প্রশাসনের সুষ্ঠ তদন্তের৷

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top