News Flash

  • Home
  • Uncategorized
  • Embezzled money in the name of loan : গ্রামীণ ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলে আত্মসাৎ
Image

Embezzled money in the name of loan : গ্রামীণ ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলে আত্মসাৎ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ আগস্ট।। বিশালগড় থানা এলাকার প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সখ্যক মহিলাকে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলে আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ব্যাপারে প্রতারিতরা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে। লোন দেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠল বিশালগড় থানাধীন রতন নগরের প্রভুরামপুর পঞ্চায়েতের কুহিনুর বেগমের বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানাধীন নেহাল চন্দ্র নগর এলাকায় গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে এলাকার মহিলাদের কাছ থেকে লোন দেওয়ার নাম করে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কোহিনুর বেগমের বিরুদ্ধে। কোহিনুর বেগম বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ।সোমবার বিশালগড় থানাধীন নেহাল চন্দ্র নগর এলাকার প্রতারিত মহিলারা দ্বারস্থ হয়েছেন বিশালগড় থানার। তারা বিশালগড় থানায় অভিযুক্ত কোহিনুর বেগমের বিরুদ্ধে একটি লিখিত এফআইআর দায়ের করেন।

তারা জানিয়েছেন কোহিনুর বেগমের সাথে আরো বিশালগড়ের ৪ থেকে ৫ জন লোক জড়িত রয়েছে। তাদের নামধাম দিয়ে বিশালগড় থানায় দ্বারস্থ হয়েছেন প্রতারনার শিকার হওয়া মহিলারা।মহিলারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত কোহিনুর বেগম ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top