News Flash

  • Home
  • Uncategorized
  • BJP-Congress : নিজেদের মধ্যে ঝগড়া থামলে তবেই বিজেপি-কে ক্ষমতা থেকে সরানো সম্ভব : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ডা. অজয় কুমার
Image

BJP-Congress : নিজেদের মধ্যে ঝগড়া থামলে তবেই বিজেপি-কে ক্ষমতা থেকে সরানো সম্ভব : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ডা. অজয় কুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। নিজেদের মধ্যে ঝগড়া থামলে তবেই বিজেপি-কে ক্ষমতা থেকে সরানো সম্ভব। আজ ত্রিপুরা সফরে এসে দ্ব্যর্থহীন ভাষায় এ-কথা বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ডা. অজয় কুমার। ত্রিপুরায় কংগ্রেসের অন্তর্কোন্দল সমাপ্ত করতেই তিনি এসেছেন। তাঁর দাবি, বিজেপি শুধুই ঘৃনা ছড়াতে এবং বিভাজনে পটু। তাই, অসমের সাথে মিজোরাম ও নাগাল্যান্ডের সংঘাত লেগে রয়েছে।


এদিন তিনি বলেন, ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস নিশ্চয়ই ঘুরে দাড়াবে। কারণ, শূন্য থেকে বিজেপি ৩৬টি বিধানসভা আসনে জয়ী হয়েছে। কংগ্রেস সেই জায়গায় পৌছাতে পারবে না, এমনটা হতে পারে না। তিনি বলেন, বিজেপি ঘৃনা এবং বিভাজনের রাজনীতিতে পটু। তাই, অসমের সাথে মিজোরাম ও নাগাল্যান্ডের সংঘাত লেগে রয়েছে। তাঁর কথায়, দুই সম্প্রদায়ের মধ্যে ঝগড়া বাধিয়ে বিজেপি নির্বাচনে জয়ী হচ্ছে। কংগ্রেসের মতাদর্শ তার থেকে সম্পুর্ন আলাদা।


তাঁর বক্তব্য, কর্মীদের কথা শুনতে হবে। তবেই মতানৈক্য দূর হবে। তাঁর দাবি, ত্রিপুরায় দলীয় কর্মীদের মধ্যে মনোমালিন্য দূর করাই এখন প্রধান লক্ষ্য। তাঁর মতে, নিজেদের মধ্যে ঝগড়া থামাতে হবে। তবেই বিজেপিকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে। সেই পরিস্থিতি ফিরিয়ে আনতেই ত্রিপুরায় এসেছি, দাবি করেন তিনি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top