News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Government is working with priority to develop : রাজ্যের জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে : জনজাতি কল্যাণ মন্ত্রী
Image

Government is working with priority to develop : রাজ্যের জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে : জনজাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ মোহনপুর মহকুমার লেম্বছড়ার শম্ভুলাল পাড়ায় আজ ট্রাইবেল রিসার্চ এণ্ড কালচারেল ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে৷ এক অনুষ্ঠানে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বলেন, রাজ্যের জনজাতিদের ক’ষ্টি ও সংস্ক’তির বিকাশে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ তারই অন্যতম পদক্ষেপ জনজাতি অংশের মানুষের জন্য কালচারেল ইনস্টিটিউট তৈরী করা৷

এখানে প্রায় ২৫ কানি জায়গা নিয়ে গড়ে উঠবে ট্রাইবেল রিসার্চ এণ্ড কালচারেল ইনস্টিটিউট৷ এই ইনস্টিটিউটে থাকবে একাডেমি ভবন, লাইবেরী, মিউজিয়াম, অডিটরিয়াম, কনফারেন্স হল, ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল, কর্মচারিদের জন্য কোয়ার্টার৷ তাছাড়াও রাজ্যের ১৯টি জনজাতি গোষ্ঠীর সংস্ক’তি প্রদর্শনের ব্যবস্থাও থাকবে৷ তিনি বলেন, এই ইনস্টিটিউট চালু হলে কর্মসংস্থানের সুুযোগও তৈরী হবে৷ এখানে এই ইনস্টিটিউট নির্মাণের কাজ সুুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন৷ তিনি বলেন, আসাম, নাগাল্যাণ্ড, মধ্যপ্রদেশে জনজাতিদের সংস্ক’তি বিকাশের জন্য বড় বড় একাডেমী রয়েছে৷ মধ্যপ্রদেশে জনজাতিদের জন্য ট্রাইবেল ইউনিভারসিটি রয়েছে৷ উল্লেখ্য, লেম্বছড়ায় এই ট্রাইবেল রিসার্চ এণ্ড কালচারেল ইনস্টিটিউট নির্মাণে ব্যয় হবে ৩৫ কোটি টাকা৷


জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী জমাতিয়া অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচির কথা তুলে ধরেন৷ তিনি বলেন, রাজ্যে বিভিন্ন জনজাতি এলাকায় একলব্য বিদ্যালয় নির্মাণের কাজ এগিয়ে চলেছে৷ সরকার জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাইবেল রিসার্চ এণ্ড কালচারেল ইনস্টিটিউটের অতিরিক্ত অধিকর্তা আনন্দহরি জমাতিয়া৷ মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুুভাষ দত্ত, মোহনপুর মহকুমা কল্যাণ আধিকারিক রিমি দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন ট্রাইবেল রিসার্চ এণ্ড কালচারেল ইনস্টিটিউটের অধিকর্তা এল টি ডার্লং৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম জেলা কল্যাণ আধিকারিক বুধিলিয়ান রাঙ্খল৷ অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বৃক্ষ রোপনও করেন৷

Releated Posts

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top