News Flash

  • Home
  • বিদেশ
  • তিন দিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং, স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ
Image

তিন দিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং, স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ

আগরতলা, ২৮ আগস্ট : ত্রিপুরায় কেন্দ্রীয় মন্ত্রিদের লাগাতর সফর শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন আজ ত্রিপুরা সফর শেষে দিল্লি ফিরে যাওয়ার সময় বিমানবন্দরে কেন্দ্রীয় গ্ৰামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিংহের সাথে সাক্ষাৎ হয়েছে। দুজনেই একে অপরকে কুশল বিনিময় করেছেন। ত্রিপুরায় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতের কাজকর্মের পর্যালোচনায় এসেছেন গিরিরাজ সিংহ। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদীর উত্তর-পূর্বাঞ্চলকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন পূরণে তিনি ত্রিপুরায় এসেছেন। রাজ্যের গ্রামীণ এলাকার মহিলা পরিচালিত স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করার উপর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং গুরুত্ব আরোপ করেছেন৷

আজ বিমান বন্দরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিংহকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া এবং ত্রিপুরা শিল্প উদ্যোগ নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ২০১৪ সালের পূর্বে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের কার্যসূচিতে ছিল না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর চিন্তাধারা বদলেছে। কারণ, তিনি মনে করেন, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ব্যতীত দেশের বিকাশ অসম্ভব। প্রধানমন্ত্রী মোদীর সেই স্বপ্নকে পূরণের লক্ষ্যে ত্রিপুরায় এসেছি, বলেন তিনি।

আজ রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিংহকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁদের ত্রিপুরার বিষয়ে কিছু আলোচনাও হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী এক টুইট বার্তায় বলেন, ত্রিপুরায় তিন দিনের সফরে বিমান বন্দরে পৌছে উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত। আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও সাক্ষাৎ হয়েছে। আমরা যৌথভাবে কেন্দ্রীয় যোজনার পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করব।

এদিনই তিনি রাজ্য অথিতিশালায় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। তবে, আজ ওই পর্যালোচনা বৈঠক সমাপ্ত হয়নি। আগামীকাল ফের তিনি পর্যালোচনা করবেন। এদিনের বৈঠকে তাঁর সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা, মুখ্য সচিব কুমার অলক সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

রাজ্যের গ্রামীণ এলাকার মহিলা পরিচালিত স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করার উপর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং গুরুত্ব আরোপ করেছেন৷ এক্ষেত্রে দপ্তরকে বছরভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি৷ আজ স্টেট গেস্ট হাউজে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্পনসরড বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এই অভিমত ব্যক্ত করেন৷ পর্যালোচনা সভায় তিনি বলেন, গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশে স্বসহায়ক দলগুলিকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে দপ্তরকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে৷ পশুপালন, মৎস্যচাষ, কৃষি ইত্যাদি প্রাথমিক ক্ষেত্রগুলির সঙ্গে স্বসহায়ক দলগুলিকে বেশি করে যুক্ত করতে হবে৷

তিনি আরও বলেন, গ্রামীণ এলাকায় রেগার মাধ্যমে সম্পদ সৃষ্টি করার উপর গুরুত্ব দিতে হবে৷ পাশাপাশি সম্পদগুলি রক্ষণাবেক্ষণের উপরও নজর দিতে হবে৷ রেগার মাধ্যমে যে সমস্ত পুকুর খনন করা হবে তার দু’পাশে বিভিন্ন প্ল্যান্টেশন করার জন্যও তিনি বলেন৷ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) যে ১ লক্ষ ৫৯ হাজার ঘরের ম’রি পাওয়া গেছে তা প্রদানের কাজ দ্রত শুরু করার জন্য দপ্তরকে উদ্যোগ গ্রহণ করতে হবে৷ পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) যে ঘরগুলির নির্মাণ কাজ চলছে তা দ্রত সম্পন্ন করার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন৷

সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গ্রামোন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পগুলি সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ঘর প্রদানের প্রক্রিয়া দ্রত শুরু করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের মিশন মুডে কাজ করার নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী এবং স্বনির্ভর করে তুলতে হবে৷ প্রয়োজনে তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন৷ আলোচনায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় নির্মিত রাস্তাগুলি সারাইয়ের কাজ গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় রাজ্যের পঞ্চায়েতগুলিতে পঞ্চায়েত ভবন নির্মাণ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ঘর নির্মাণের সংস্থান রয়েছে৷ এই সমস্ত কাজে আরও গতি আনার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন৷

পর্যালোচনা সভায় এমজিএন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন প্রকল্প নিয়ে আলোচনা করেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প নিয়ে আলোচনা করেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে৷

Releated Posts

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ব্রাজিল, উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠানোর ঘোষণা লুলার

ব্রাসিলিয়া, ২৬ জুন (আইএএনএস) : শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top