News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest of the central policy : রাজ্যেও শ্রমিক সংগঠনগুলো কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে
Image

Protest of the central policy : রাজ্যেও শ্রমিক সংগঠনগুলো কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজ্যেও শ্রমিক সংগঠনগুলো কেন্দ্রীয় নীতির প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। এর অঙ্গ হিসেবে ধলাই জেলার আমবাসায় ৭ দফা দাবিতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়।

কৃষক স্বার্থ বিরোধী তিনটি কৃষি আইন অবিলম্বে বাতিল করা, বিদ্যুৎ বিল দুই হাজার কুড়ি বাতিল করা, শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রম কোড বাতিল করা সহ সাত দফা দাবির ভিত্তিতে শুক্রবার সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ের সম্মুখে বামপন্থী পাঁচটি গন সংগঠনের উদ্যোগে সংগঠিত হয় এক বিক্ষোভ কর্মসূচি । কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়নের বিভাগীয় সম্পাদক তরুণ দেবনাথ, সি আই টি ইউ ধলাই জেলা সম্পাদক বিধুভূষণ দেব সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা।রাজ্যের সর্বত্র এ ধরনের আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top