News Flash

  • Home
  • Uncategorized
  • চিন্তা বাড়াচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি, পুতিনের সঙ্গে ৪৫ মিনিট কথা মোদীর
Image

চিন্তা বাড়াচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি, পুতিনের সঙ্গে ৪৫ মিনিট কথা মোদীর

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): তালিবানের দখলে চলে যাওয়া আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই চিন্তা বাড়াচ্ছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা করেছেন তাঁরা। কোভিড-১৯ পরিস্থিতি নিয়েও পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছেন, “আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিশদে ও প্রয়োজনীয় মতবিনিময় হয়েছে। কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারত-রাশিয়া সহযোগিতা-সহ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে নিবিড়ভাবে পরামর্শ চালিয়ে যেতে রাজি হয়েছি।” প্রসঙ্গত, এর আগে সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন মোদী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top