News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ridiculous Congress : হাস্যস্পদ কংগ্রেস, ইস্তফা প্রত্যাহরেও সংকট কাটেনি
Image

Ridiculous Congress : হাস্যস্পদ কংগ্রেস, ইস্তফা প্রত্যাহরেও সংকট কাটেনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রাজ্যে কংগ্রেসের মরা গাঙে পাল তোলার জন্য হাইকমান্ড কার্যত তিনজনকে সভাপতি পদে অঘোষিত ভাবে বসিয়েছিল৷ আর এই বিষয়টিই দলরে অভ্যন্তরে আরও বেশী করে ক্ষয়রোগ ধরিয়ে দিয়েছে৷ মতের অমিল তো ট্রেডিশনাল৷ তার উপর তিন নেতাকে দায়িত্ব ভাগ করে দেওয়া, তাতে কেউই সন্তুষ্ট হতে পারছেন না৷
হাইকমান্ডের নির্দেশে দায়িত্ব তে বুঝে নিয়েছেন, কিন্তু এই ত্রয়ী করো কমান্ড কেউ শুনছেন না৷ তাতে করে পোস্টফিস চৌমুহনীর কংগ্রেস ভবনে পরস্পরে মুখ ফিরিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ্যে আসছে৷ এরই মধ্যে পরশু সকাল-সন্ধ্যা নাটক মঞ্চস্থ করে ফেললেন পিসিসির সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷ সকালে সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন৷ আর সন্ধ্যায় ইস্তফা প্রত্যাহার করলেন৷ এই ঘটনায় রাজনৈতিক মহলের বক্তব্য হল রাজ্যে হাস্যকর কংগ্রেস৷


কিন্তু, পিযুষ কান্তি বিশ্বাস ইস্তফা প্রত্যাহার করে নিলেও সংকট কাটেনি৷ তিনি ইস্তফা দিয়ে যেসব বক্তব্য সোশ্যাল মিডিয় এবং অন্যান্য প্ল্যাটফর্মে দিয়েছেন তাতে তিনি অন্য দুই অঘোষিত সভাপতিকে রীতিমতো কাটা ঘায়ে নুন ছিটিয়ে দিয়েছেন৷ গোপাল চন্দ্র রায় এবং বীরজিৎ সিনহা এখন আরও বেশী করে অসহযোগিতা করবেন বলে দাবি রাজনৈতিক মহলের৷
মূলতঃ এক বনে তিন বাঘ কোনমতেই টিকেনা বলে রাজনৈতিক মহলের দাবি৷ গত, ২রা আগস্ট রাজ্য সফরে এসেছিলেন কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য অবিনাশ পাণ্ডে ও ছত্তিশগড়ের মন্ত্রিসভার সদস্য টি এস সিং দেও৷ হাইকমান্ডের নির্দেশে পিযুষ বিশ্বাস, গোপাল রায় এবং বীরজিৎ সিনহাকে দলীয় সংগঠনের জেলা ভিত্তিক দায়িত্ব দেয়া হয়েছিল৷ তাতে, পিযুষ কান্তি বিশ্বাসকে দেয়া হয়েছিল সদর, খোয়াই এবং দক্ষিণ জেলা, গোপাল রায়কে দেয়া হয়েছিল বিশালগড়, সোনামুড়া এবং গোমতী জেলার দায়িত্ব৷ অন্যদিকে উত্তর, ধলাই এবং ঊনকোটি জেলার দায়িত্ব দেয়া হয়েছিল বীরজিৎ সিনহাকে৷ গোটা রাজ্যে যেখানে সাম্রাজ্য ছিল পিযুষ বিশ্বাসের সেখানে মাত্র তিন জেলার দায়িত্ব পেয়ে রীতিমতো অসন্তুষ্ট হয়ে পড়েন তিনি৷ রাজ্যে কংগ্রেসকে বাঁচাতে তিন সভাপতির যে ফর্মুলা হাইকমান্ড নিয়েছিল সেটা এখন কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ট্রেডিশানকে আরও একবার প্রকাশ্যে নিয়ে এসেছে বলেই রাজনৈতিক মহলের দাবি৷

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top