News Flash

  • Home
  • Uncategorized
  • Played the conch shell for 55 minutes : একটানা ৫৫ মিনিট ২৭ সেকেন্ড শঙ্খ ধ্বনি দিয়ে বাজিমাত করল সম্রাট বসাক
Image

Played the conch shell for 55 minutes : একটানা ৫৫ মিনিট ২৭ সেকেন্ড শঙ্খ ধ্বনি দিয়ে বাজিমাত করল সম্রাট বসাক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। একটানা ৫৫ মিনিট ২৭ সেকেন্ড শঙ্খ ধ্বনি দিয়ে বাজিমাত করল ধলাই জেলার আমবাসা নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছা সেবক সম্রাট বসাক। একটানা ৫৫ মিনিট ২৭ সেকেন্ড শঙ্খ ধ্বনি দিয়ে নাম নথিভূক্ত হয়ে গেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। আমবাসা নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক সম্রাট বসাক গত পয়লা আগস্ট একটানা ৫৫ মিনিট ২৭ সেকেন্ড শঙ্খ ধ্বনি রেকর্ড করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষের কাছে পাঠায়। পরবর্তী সময় কতৃপক্ষ অনলাইন ভিডিও কলের মাধ্যমে সেটা পুনরায় যাচাই করেন এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সম্রাট বসাকের নাম নথিভূক্ত করার সিদ্ধান্ত নেন।

গত রবিবার দিল্লি থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ সম্রাট বসাকের জন্য তার নাম নথিভুক্ত হওয়ার সার্টিফিকেট, বই, আইডি কার্ড এবং মেডেল পাঠান ।এই সাফল্যে খুশি সকলেই। যদিও একটানা এত সময় শঙ্খধ্বনি দেওয়াও একটি বিরাট ব্যাপার বলে মনে করছেন সকলেই। কারণ এর সাথে যুক্ত রয়েছে শ্বাস-প্রশ্বাসের বিষয়। সে জায়গায় এত সময় শঙ্খধ্বনি দেওয়া সত্যি অর্থে একটা আশ্চর্যজনক বিষয় বলে মনে করছে সকলেই। আমাদের রাজ্যে এমন অনেক মানুষ রয়েছে যাদের ভেতরে সুপ্ত আছে অনেক প্রতিভা ।সে ক্ষেত্রে অনেকের প্রতিভা প্রকাশিত হলেও এমন অনেক মানুষ আছে তাদের সুপ্ত প্রতিভা সুপ্তই থেকে যায়। তাদেরকে এগিয়ে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করতে হবে সকলকেই।সম্রাট বসাকের এই সাফল্য আগামী দিনে এমন আরো অনেক মানুষকে উৎসাহিত করবে। যাদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে তাদের সাহস যোগাতে অনেকটাই ভূমিকা গ্রহণ করবে বলে মনে করছেন ধলাই জেলা সদর আমবাসার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top