News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর পঠন-পাঠন শুরু হচ্ছে ২৫ আগস্ট থেকে
Image

ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর পঠন-পাঠন শুরু হচ্ছে ২৫ আগস্ট থেকে

আগরতলা, ২৩ আগস্ট (হি. স.) : করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে ত্রিপুরায়। ফলে, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আগামী ২৫ আগস্ট থেকে পঠন-পাঠন শুরু হচ্ছে। এক্ষেত্রে পঠন-পাঠনে বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব হলে দুই ধাপে ব্যবস্থা করার জন্য নির্দেশ জারি হয়েছে। ইতিপূর্বে, আগামী ২৫ আগস্ট থেকে সমস্ত মহাবিদ্যালয়গুলিতেও পঠন-পাঠন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার শিক্ষা দফতর।


বিদ্যালয় শিক্ষা অধিকর্তা আজ এ-বিষয়ে এক আদেশ জারি করেছেন। তাতে বলা হয়েছে, ত্রিপুরায় করোনা সংক্রমণের হার নিম্নমুখী এবং ছাত্রছাত্রীদের পড়াশুনায় ভীষণ ব্যাঘাত ঘটছে, তাই রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিদ্যালয়গুলিতে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় শিক্ষা দফতর। এক্ষেত্রে কোভিড বিধি অবশ্যই প্রাধান্য দিতে হবে। টিটিএএডিসি সহ রাজ্যের সরকারী, সরকারী অনুদানপ্রাপ্ত এবং বেসরকারী ও মাদ্রাসার জন্য ওই আদেশ প্রযোজ্য হবে।


আদেশানুসারে, যে বিদ্যালয়গুলি এক বেলা পঠন-পাঠনের সুযোগ রয়েছে, সেখানে পর্যাপ্ত শ্রেণীকক্ষের ঘাটতি হলে দুই ধাপে ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রথম ধাপে সকাল ৮টা থেকে ১১টা এবং দ্বিতীয় ধাপে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত পঠন-পাঠন হবে। যে বিদ্যালয়ে দুই বেলা পঠন-পাঠনের সুযোগ রয়েছে সেখানে রোস্টার মেনে অর্ধেক ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত থাকবে। বাকি অর্ধেক তার পরদিন বিদ্যালয়ে আসবে। তবে, ১০০ শতাংশ শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি অবশ্যই থাকবে হবে।


এদিকে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে পঠন-পাঠন স্থগিত থাকে ওই শিক্ষক-শিক্ষিকারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনীর ছাত্রছাত্রীদের মধ্যে নতুন দীশা প্রকল্পের প্রচার করবেন। অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কোভিড বিধি সুনিশ্চিত করতে হবে। তাতে, মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সমস্ত কিছুই বাধ্যতামূলক থাকবে। এছাড়া, জেলা শিক্ষা আধিকারিকদের সমস্ত বিদ্যালয়ে নজরদারি চালানোর জন্য দল গঠন করার আদেশ দেওয়া হয়েছে।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top