News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মার্কিন বিদেশ সচিবের সঙ্গে আলোচনায় জয়শংকর
Image

ফের মার্কিন বিদেশ সচিবের সঙ্গে আলোচনায় জয়শংকর

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.) : আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি ভাবাচ্ছে ভারত ও আমেরিকা দুই দেশকেই। এই পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফের ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।

শুক্রবার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফের ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, “আজ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে ফোন কথা বলেন বিদেশ সচিব ও ব্লিঙ্কেন। আফগানিস্তান নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। সেদেশ নিয়ে সহযোগিতা বজায় রাখবে দুই দেশ।”


উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ব্লিঙ্কেনের সঙ্গে আফগানিস্তান নিয়ে আলোচনা করেন জয়শংকর। এর একদিন আগে আফগানিস্তান নিয়ে বৈঠকে বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । বৈঠকে দ্রুত হিংসা থামানোর আবেদন জানানো হয়। রাষ্ট্রসংঘের মহাসচিব গোটা বিশ্বের কাছে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। তালিবানের কাছে আফগানদের মানবাধিকারকে সম্মান জানানোর আরজিও জানান তিনি। তবে রাষ্ট্রসংঘের বৈঠক কূটনৈতিক পালা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top