News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোর তখন চারটে, মুম্বই বিমানবন্দরে সলমনকে আটকে দিলেন সিআইএসএফ অফিসার
Image

ভোর তখন চারটে, মুম্বই বিমানবন্দরে সলমনকে আটকে দিলেন সিআইএসএফ অফিসার

মুম্বই, ২০ আগস্ট (হি.স.): ঘড়ির কাঁটায় ভোর তখন চারটে, মুম্বই বিমানবন্দরে বলিউড অভিনেতা সলমন খানের পথ আটকে দিলেন একজন সিআইএসএফ অফিসার। কিন্তু কেন? নির্দিষ্ট নিয়ম মেনে তবেই সলমন বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন বলে তাঁর রাস্তা আটকান ওই অফিসার। সিআইএসএফ অফিসারের এই ভূমিকার প্রশংসা করেছেন নেটিজেনরা।

‘টাইগার-৩’ ছবির শ্যুটিংয়ের জন্য শুক্রবার রাশিয়ায় উড়ে যাচ্ছিলেন সলমন খান৷ বিমানবন্দরে সলমনকে এক ঝলক দেখার জন্য উপস্থিত ছিলেন তাঁর ভক্তরা। ভিড় এড়িয়ে সলমন যখন বিমানবন্দরে প্রবেশ করতে যান, তখনই তাঁর পথ আটকান বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে থাকা একজন সিআইএসএফ অফিসার। সলমনকে সিকিউরিটি চেক সম্পূর্ণ করতে বলেন তিনি। সলমনও নিয়ম মেনে সমস্ত কাজ করে তবেই বিমানবন্দরে প্রবেশ করেন৷ সলমন খানকে সিআইএসএফ অফিসারের পথ আটকানোর ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়৷ নেটাগরিকরা ওই সিআইএসএফ জওয়ানের প্রশংসা করেছেন।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top