News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে উল্টে গেল ডাম্পার ট্রাক, মৃত্যু ১৩ জন শ্রমিকের
Image

মহারাষ্ট্রে উল্টে গেল ডাম্পার ট্রাক, মৃত্যু ১৩ জন শ্রমিকের

বুলধানা (মহারাষ্ট্র), ২০ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের বুলধানা জেলায় ডাম্পার ট্রাক উল্টে প্রাণ হারালেন ১৩ জন শ্রমিক। এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলার টাডেগাঁও ফাটায় দুসারবিদ গ্রামের কাছে সিন্দখেদ্রাজা-মেহকর রোডের উপর। ডাম্পার ট্রাকে চেপে নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে প্রোজেক্টের কাজে যাচ্ছিলেন ১৬ জন শ্রমিক। হাইওয়ে প্রোজেক্টের জন্য স্টিল নিয়ে যাওয়া হচ্ছিল ওই ডাম্পার ট্রাকে।

বুলধানা পুলিশ সুপার অরবিন্দ চাভরিয়া জানিয়েছেন, দ্রুত গতিতে যাচ্ছিল ট্রাকটি। রাস্তায় গর্ত থাকায় বেসামাল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। মৃত্যু হয়েছে ১৩ জন শ্রমিকের, ৩ জন আহত হয়েছেন। তাঁদের অবস্থায় সঙ্কটজনক। খবর পাওয়ার পর কিনগাঁও রাজা থানা থেকে পুলিশ কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছন। মৃত শ্রমিকদের বাড়ি বিহার ও উত্তর প্রদেশে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top