News Flash

  • Home
  • Uncategorized
  • Road blocked at panisagar : পানীয় জলের দাবিতে দামছড়া -পানিসাগর পথ অবরোধ
Image

Road blocked at panisagar : পানীয় জলের দাবিতে দামছড়া -পানিসাগর পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। পানীয় জলের দাবিতে উত্তর ত্রিপুরা পানিসাগর এর দামছড়া পানিসাগর পথ অবরোধ করেন প্রমিলা বাহিনী। টানা পাঁচ ঘণ্টা অবরোধের পর ডিডব্লিউএস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার।পানীয় জলের দাবিতে প্রমিলা বাহিনীর পথ অবরোধ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এর দামছড়া পানিসাগর সড়কে।দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যার ফলে কলসি বালতি ও জলের ড্রাম নিয়ে রাস্তা অবরোধ করা হয় দামচড়া পানিসাগর সড়কের দামচড়ার নরেন্দ্র নগর এলাকায়। পথ অবরোধ করে বসেন স্হানীয় প্রমিলা বাহিনী।টানা পাঁচ ঘন্টা পথ অবরোধের পর অবশেষে ডিডাব্লিউ দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধের ফলে জন দুর্ভোগ চরম আকার ধারণ করে।


ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে দাবি জানানোর ব্যবস্থা করায় উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন দামছড়া থানাধীন নরেন্দ্র নগর ১ নং ওয়ার্ডে স্থানীয় প্রমিলা বাহিনীরা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বসেন। সকাল সাতটা থেকে দামছড়া পানিসাগর সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় প্রমিলা বাহিনী। ব্যস্ততম এই সড়কটি অবরোধের ফলে উভয় পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়ে ।এদিকে প্রতিবাদকারী প্রমিলা বাহিনীদের অভিযোগ, নরেন্দ্র নগর এলাকার ১ নং বস্তিতে দীর্ঘদিন যাবৎ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। যদিও কিছু সংখ্যক পরিবারের সাপ্লাই সংযোগ রয়েছে।

কিন্তু তাতেও নিয়মিত জল আসে না। অধিকাংশই সাপ্লাইয়ের লাইন বিকল থাকে বলে প্রমিলাদের অভিযোগ। তাই আজ বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে কলসি বালতি ও জলের ড্রাম নিয়ে পথ অবরোধে শামিল হন স্থানীয়রা। যতো সময় বাড়তে থাকে ততই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। অবশেষে টানা ৫ঘন্টা পথ অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসেন পানিসাগর মহকুমার অন্তর্গত ডিডব্লিউএস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিপ্লব দাস।তিনি অবরোধ স্থলে এসে উত্তেজিত অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন এখন থেকে নরেন্দ্র নগর এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করা হবে। সাপ্লাইয়ে কোন সমস্যা হলে গাড়ি করে উক্ত এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে। অবশেষে ডিডাব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়ারে আশ্বাসে আশ্বস্ত হয়ে প্রমিলা বাহিনী পথ অবরোধ প্রত্যাহার করে। তবে দীর্ঘ পাঁচ ঘন্টা দামছড়া পানিসাগর সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top