News Flash

  • Home
  • প্রধান খবর
  • Road blockade again in Darchai : পানীয় জলের দাবিতে ফের রাস্তা অবরোধ কুমারঘাট পুরপরিষদের দারচৈ রোড এলাকায়
Image

Road blockade again in Darchai : পানীয় জলের দাবিতে ফের রাস্তা অবরোধ কুমারঘাট পুরপরিষদের দারচৈ রোড এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। পানীয় জলের দাবিতে ফের রাস্তা অবরোধ কুমারঘাট পুরপরিষদের দারচৈ রোড এলাকায়। অবরোধের ফলে অবরোধ স্থলের দুপাশে যানবাহন আটকে পড়ে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পানীয় জলের দাবিতে পথ অবরোধ অবশ্য ত্রিপুরার নিত্যদিনের ঘটনায় পরিনত হয়েছে।এবারের ঘটনা কুমারঘাট পুরপরিষদের দারচৈ রোড এলাকায়।

জানা গেছে ,এলাকার প্রায় দুশো থেকে আড়াইশো পরিবার দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভূগছেন।জলকষ্টে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বুধধার সকাল হতেই কুমারঘাটের দারচৈ রোডে রাস্তা অবরোধে বসে পড়েন ক্ষুব্ধ প্রমিলা বাহিনী।আন্দোলনকারীরা ক্ষোভ উগড়ে দেন কুমারঘাট পুর কতৃপক্ষের বিরুদ্ধে। অবরোধকারীরা জানান দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। সবকিছু জেনে শুনেও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলেও অভিযোগ। সে কারণে বাধ্য হয়েই পানীয় জলের দাবিতে তারা পথ অবরোধের শামিল হয়েছেন।অবরোধের জেরে রাস্তার দু-ধারে আটকে পরে প্রচুর যানবাহন।

ভোগান্তিতে পড়তে হয় পথচারী এবং যানচালকদেরকে। রাজ্যে আসন্ন পুর নির্বাচনের আগে এভাবে জলের তীব্র সংকটে ভূগতে হচ্ছে পুরবাসীকে। এর মারাত্মক প্রভাব ভোটেও পড়তে পারে বলেও অনেকেই আশঙ্কা ব্যক্ত করেছেন।রাজ্যে একদিকে যখন অটল জলধারার প্রকল্পে ঘরে ঘরে পানীয়জল পৌছে দেবার ফলাও প্রচার হচ্ছে , অন্যদিকে রাজ্যে প্রায় প্রতিদিন ভোরের আলো ফুটতেই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসছে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধের ঘটনা।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top