News Flash

  • Home
  • প্রধান খবর
  • Leaders have started coming to the state : তৃণমূল কংগ্রেস সাংসদ অপরুপা পোদ্দার সহ বেশ কয়েকজন রাজ্যে এসে পৌঁছেছেন
Image

Leaders have started coming to the state : তৃণমূল কংগ্রেস সাংসদ অপরুপা পোদ্দার সহ বেশ কয়েকজন রাজ্যে এসে পৌঁছেছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। রাজ্যে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এক ঝাঁক সাংসদ ও নেতা রাজ্যের আসতে শুরু করেছেন। শুক্রবার তৃণমূল কংগ্রেস সাংসদ অপরুপা পোদ্দার সহ বেশ কয়েকজন রাজ্যে এসে পৌঁছেছেন। ত্রিপুরা সফরে এসে তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরুপা পদ্দার বলেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র হত্যা করেছে। সারা দেশের কাছে এটা লজ্জাজনক ঘটনা বলেও তিনি উল্লেখ করেন। রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে।

পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খোয়াই থানায় কয়েকজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়টি সিনিয়র লিডাররা পর্যালোচনা করে দেখছেন। বিজেপি সমালোচনা করে তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার বলেন, বিজেপি আইন হাতে তুলে নিচ্ছে। যারা তাদের কথা শুনছে তারাই ভালো।

আর যারা তাদের কথা শুনছে না তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা রুজু করা হচ্ছে এবং নানাভাবে হয়রানি ও হামলা হুজ্জতি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন ২০১৪ সাল থেকে বিজেপি দেশের জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় রয়েছে। ত্রিপুরাতেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে বলে তিনি উল্লেখ করেন। মিথ্যাচার করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। পশ্চিমবঙ্গে বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বশক্তি নিয়ে ময়দানে নেমেছিল। বাংলার মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।তৃণমূল কংগ্রেসের সংসদ অপরুপা পোদ্দার আরো বলেন, তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় এসেছে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করবেই।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top