News Flash

  • Home
  • প্রধান খবর
  • Trying to survive by fighting : লড়াই-সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা করছেন বিকলাঙ্গ শিক্ষক বিমল দেববর্মা
Image

Trying to survive by fighting : লড়াই-সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা করছেন বিকলাঙ্গ শিক্ষক বিমল দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। চাকরিচ্যুত বিকলাঙ্গ শিক্ষকের এখন বাঁচার একমাত্র ভরসা কৃষিকাজ। লড়াই-সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা করছেন বিকলাঙ্গ শিক্ষক বিমল দেববর্মা। ছিলেন শিক্ষক। নির্মম পরিহাসে চাকুরী হারিয়ে এখন তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। বাঁচার তাগিদে এখন কৃষি কাজই তাকে বেছে নিতে হয়েছে। ১০৩২৩ এর চাকরীচ্যুত শিক্ষক বিকলাঙ্গ বিমল দেববর্মা ।

বিমল দেববর্মার বাড়ি চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত রামনগর এডিসি ভিলেজ কমিটি এলাকার রামনগর বাজার সংলগ্ন এলাকায়। গরিব পরিবার এবং বিকলাঙ্গ ব্যক্তি। বিকলাঙ্গ কৌটায় আন্ডারগ্রাজুয়েট শিক্ষকের চাকরি পেয়েছিলেন। সর্বশেষ চাকরি করেছিলেন রামনগর রামনারায়ন ঠাকুরপাড়া স্কুলে। পিতার মৃত্যু হয়েছে দেড় বছর হয়েছে। চাকরি হারিয়েছে ১৭ মাস হয়েছে। সংসার পরিচালনা করতে গিয়ে সমস্যার সম্মুখীন। তাই কি করবেন ভেবে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত কৃষি কাজ বেছে নিয়েছেন।

ক্ষেত খামারে কাজ করে সংসার প্রতিপালন করছেন। রাজ্য সরকারের কাছে আবেদন রেখেছেন যাতে সরকার তাদের মত বিকলাঙ্গ মানুষদের চাকরি ফিরিয়ে দে য়। না হলে বাঁচতে কষ্ট হবে। এমনিতেই বিকলাঙ্গ মানুষ কাজ কর্ম তেমন একটা করতে পারেন না। ঠিক ভাবে হাঁটতে পারেন না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। এরপরেও বাঁচার তাগিদে কৃষিকাজকে বেছে নিয়েছেন। অনেক ছাত্র ছাত্রীদের মানুষ করেছেন। আজ নিজেরাই হতাশায় ভুগছেন। কি হবে ভবিষ্যৎ জানেন না বিমল বাবু। শুধুমাত্র সরকারের কাছে করজোড়ে আবেদন করেছেন তাদের মত বিকলাঙ্গ মানুষদের চাকরি গুলি যাতে ফিরিয়ে দেওয়া হয়।


চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে বেশ কয়েকজন বিকলাঙ্গ রয়েছেন। তারা শারীরিক অক্ষমতা জনিত কারণে কোন কাজ কর্ম করতে পারেন না। চাকরিচ্যুত হওয়ার পর তারা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন। তাদের অসহায়ত্বের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top