News Flash

  • Home
  • বিদেশ
  • Strong reaction in the public mind : আমবাসায় টয়লেট নির্মাণের কাজ নিয়ে তালবাহানা ঘিরে জনমনে তীব্র প্রতিক্রিয়া
Image

Strong reaction in the public mind : আমবাসায় টয়লেট নির্মাণের কাজ নিয়ে তালবাহানা ঘিরে জনমনে তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। ধলাই জেলার আমবাসায় টয়লেট নির্মাণের কাজ নিয়ে তালবাহানা ঘিরে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অর্ধ নির্মিত অবস্থায় রয়েছে টয়লেটের কাজ। বিগত ছয় মাস আগে শুরু হয়েছিল ডলুবাড়ি বাজারের টয়লেট এর কাজ। কিন্তু এখন অব্দি তা অর্ধনির্মিত হয়ে রয়েছে। ধলাই জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি টয়লেট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাজ শুরু হলেও দায়িত্বপ্রাপ্ত খামখেয়ালিপনার কারণে কাজগুলি সম্পন্ন হচ্ছে না।শুধু ডলু বাড়ি নয় ।

আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র,. আমাবাসা চান্দ্রাই পাড়া মাঠ সংলগ্ন, ডলু বাড়ি বাজার সহ এর তিনটি টয়লেটের কাজ অর্ধনির্মিত হয়ে রয়েছে। যার ফলে বিপাকে রয়েছে বাজারে আসা ক্রেতা বিক্রেতারা। টয়লেট গুলোর কাজ ৬ মাস আগে শুরু হলেও এখন অর্ধনির্মিত। এই টয়লেট গুলোতে আগাছা ভর্তি হয়ে রয়েছে। আগরতলার ওবাল প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড এই কাজগুলো করাচ্ছে। এই ৩টি টয়লেট নির্মানে বরাদ্দ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। কিন্তু কাজ এখনো অর্ধনির্মিত রয়েছে। এ বিষয়ে ডলুবাড়ী বাজারের সেক্রেটারি মিন্টু রঞ্জন দাস জানান বিগত ছয় মাস ধরে এই কাজটি বন্ধ হয়ে রয়েছেে। পুর পরিষদের ইঞ্জিনিয়ার এ কাজের তদারকিতে রয়েছেন।কিন্তু এখনও পর্যন্ত কাজটি সম্পন্ন হয়নি। ফলে ক্রেতা-বিক্রেতারা সমস্যার সম্মুখীন হচ্ছেেন প্রতিদিন।অবিলম্বে টয়লেট নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য এলাকাবাসী এবং ব্যবসায়ীদের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top