News Flash

  • Home
  • Uncategorized
  • Wild elephant attack : বন্যহাতির তাণ্ডবে রীতিমতো দিশেহারা কৃষ্ণপুর সহ পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী জনগণ
Image

Wild elephant attack : বন্যহাতির তাণ্ডবে রীতিমতো দিশেহারা কৃষ্ণপুর সহ পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। বন্যহাতির তাণ্ডবে রীতিমতো দিশেহারা কৃষ্ণপুর সহ পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী জনগণ। রাত জেগে পাহারা দিয়ে হাতির তাণ্ডব থেকে রক্ষা পাচ্ছেনা গ্রামবাসীরা। বন্য দাঁতাল হাতির তাণ্ডব থেকে এলাকাবাসীদের রক্ষা করার জন্য বনকর্মীরা অভিনব উদ্যোগ নিল। কিন্তু এতে কতটা নিস্তার পাবে এলাকাবাসী এটাই এখন দেখার ব্যাপার। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীনে কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, বালু ছড়া, কপালি টিলা সহ কৃষিপ্রধান এলাকাগুলিতে বন্য হাতির দল রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়ে কৃষি জমি নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত। বন্যহাতি গুলিকে তাড়ানোর কাজে বনকর্মীরা ব্যস্ত থাকতে হয় দিন রাতে।

এরপরেও বন্যহাতির তাণ্ডব কিছুতেই ঠেকাতে পারছে না বনকর্মীরা। ফলে এলাকাবাসীদের রাত জেগে পাহারা দিতে হয় নিত্যদিন। যদিও বনকর্মীরা বাজি পটকা ফাটিয়ে হাতি দাঁড়িয়ে থাকে । এবার বনকর্মীরা মরিচ মিশ্রিত মশাল ব্যবহার করছে হাতি তাড়ানোর কাজে। এ ব্যাপারে এক বনকর্মী জানায়, মশাল তৈরি করার উপকরণ গুলি হল বাঁশ, আস্ত শুকনা লঙ্কা (মরিচ ), চটের বস্তা, গুণা এবং কেরোসিন। তিনি জানান একটি মরিচ মিশ্রিত মশাল তৈরি করতে ৭০০/৮০০ গ্রাম আস্ত শুকনা মরিচ প্রয়োজন। মরিচগুলো বাঁশের সাথে রেখে চটের বস্তা দিয়ে মুড়িয়ে কেরোসিন দিয়ে ভেজানো হয়। পরে সেই মশাল জ্বালিয়ে হাতির দিকে ফেলা হয়। প্রচন্ড ধোয়া এবং তীব্র মরিচ মিশ্রিত দুর্গন্ধে এলাকায় হাতি প্রবেশ করে না। এই উদ্যোগকে কাজে লাগাচ্ছে বন কর্মীরা। কিন্তু তাতে কতটা সুফল পাওয়া যায় সেটাাএখন দেখার ব্যাপার। ভুক্তভোগীরা জানিয়েছেন হাতির তাণ্ডবে ওইসব এলাকায় মানুষ অতিষ্ঠ। রাতে ঘুমাতে পারছেন না। জমিতে ফসল ফলিয়ে করে তোলা যাচ্ছে না। চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হচ্ছে তাদেরকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top