News Flash

  • Home
  • Uncategorized
  • Case was registered against six persons : ত্রিপুরায় সরকারী কাজে বাধা, অভিষেক, দোলা সহ ছয়জনের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা
Image

Case was registered against six persons : ত্রিপুরায় সরকারী কাজে বাধা, অভিষেক, দোলা সহ ছয়জনের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। ত্রিপুরায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন সহ ৬ বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে খোয়াই থানায় মামলা হয়েছে। খোয়াই থানার পুলিশ ভারতীয় দন্ডবিধি ১৮৬ ও ৩৪ ধারায় স্বত:প্রনোদিত মামলা নিয়েছে।


প্রসঙ্গত, গত রবিবার ভোরে কোভিড বিধি লঙ্ঘনের দায়ে দেবাংশু, জয়া দত্ত ও সুদীপ রাহা সহ তৃণমূলের ১৪ জন কর্মীকে গ্রেফতার করেছিল খোয়াই থানার পুলিশ। তাঁদের গ্রেফতারীর খবরে কলকাতা থেকে প্রথমে ব্রাত্য বসু, দোলা সেন ও কুণাল ঘোষ ছুটে আসেন। তারপর তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছুটে আসেন এবং আগরতলায় এসে সোজা খোয়াই চলে যান। খোয়াই থানায় ১৪ জন তৃণমূল কর্মীকে নি:স্বর্তে মুক্তি দেওয়ার দাবি তাঁরা চাপ সৃষ্টি করেন। থানায় ঢুকে চোখ রাঙানি থেকে শুরু করে শাসানি, কোন কিছুই বাদ দেননি অভিষেক-রা। ফলে, ওইদিন দীর্ঘ সময় থানা উত্তপ্ত ছিল।


ওই ঘটনায় খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেব্বর্মা সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে স্বত:প্রনোদিত মামলা করেন। পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১৮৬ ও ৩৪ ধারায় মামলা নিয়েছে। খোয়াই থানার ওসি বলেন, গত ৮ আগস্ট তৃণমূলের ১৪ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের আদালতে পাঠাতে বাধা দিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। তাঁর দাবি, নেতাদের বাধা দেওয়ার কারণেই ধৃত ১৪ জনকে আদালতে সোপর্দ করতে অনেক বিলম্ব হয়েছে। তাই ওই ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন মামলাটি তদন্তাধীন রয়েছে।


এদিকে, ওই ঘটনায় তৃণমূলের সর্ব ভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ আবারও টুইটারে সোচ্চার হয়েছেন। তিনি বলেন, অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করল খোয়াই থানার পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top