News Flash

  • Home
  • দিনের খবর
  • 244 new cases of corona : ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন ত্রিপুরায়
Image

244 new cases of corona : ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন ত্রিপুরায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। ত্রিপুরায় সামান্য বেড়েছে করোনার দৈনিক সংক্রমন। তবে গত ২৪ ঘন্টা ত্রিপুরা ছিল করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, ১৫৩ জন সুস্থ হয়েছেন। সংক্রমণের হার সামান্য বেড়ে হয়েছে ৩.৪৫ শতাংশ। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৯২৩ জন। কিন্ত, গত ২৪ ঘন্টায় একজনেরও করোনায় আক্রান্তে মৃত্যু হয়নি।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১২০০ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৫৮৭৮ জনকে নিয়ে মোট ৭০৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৭১ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১৭৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ২৪৪ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩.৪৫ শতাংশ।

এদিকে, সুস্থতা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৫৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৯২৩ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮০৬৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭৭৯০১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.৯৩ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৬.৬৫ শতাংশ। এদিকে ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখল করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৭৪ জন, দক্ষিণ জেলায় ৩১ জন, গোমতি জেলায় ২২ জন, ধলাই জেলায় ১৭ জন, সিপাহিজলা জেলায় ৬ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩৪ জন, উনকোটি জেলায় ৫০ জন এবং খোয়াই জেলায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top