News Flash

  • Home
  • বিদেশ
  • Water crisis at shantirbazar : শান্তিরবাজার পুর পরিষদ এলাকায় বেশ কিছুদিন ধরে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না নাগরিকরা
Image

Water crisis at shantirbazar : শান্তিরবাজার পুর পরিষদ এলাকায় বেশ কিছুদিন ধরে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না নাগরিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার পুর পরিষদ এলাকায় বেশ কিছুদিন ধরে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না নাগরিকরা। তাতে জটিল সমস্যায় পড়েছেন বিস্তীর্ণ এলাকার মানুষ। এ বিষয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের কর্মকর্তাদের।


শান্তির বাজার পুর পরিষদ এলাকায় দীর্ঘ ১০ দিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী।ঘটনার বিবরনে জানা যায় ,শান্তির বাজার পুর এলাকায় বসবাসকারী লোকজনদের জন্য পানীয় জলের যে প্লান্ট রয়েছে তা বিগত ১০ দিন যাবৎ বিকল হয়ে রয়েছে। প্লান্টে মোটরগুলি বিকল হয়ে যাওয়ায় পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে লোকজনেরা। জানা যায় ,শান্তির বাজার পুর এলাকার প্লান্টটি চালানোর জন্য কর্মী স্বল্পতাও রয়েছে। প্লান্ট চালানোর জন্য কোনো কর্মীনেই। যার ফলে প্রশিক্ষন ছাড়াই তিনজন হেল্পার দিয়ে প্লান্ট চালানো হচ্ছে। কর্মীস্বল্পতার জন্য বিগত দিনে এক ঘন্টার জন্য শান্তির বাজার পুর এলাকায় জল দেওয়া হতো।

এই এক ঘন্টার জল দিয়ে লোকজনদের কোনো রকমে দিন কাটাতে হচ্ছে। এরমধ্যে মোটর বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ ১০ দিনযাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছে লোকজনেরা। মোটর বিকল হয়ে যাওয়া ও ১০ দিন যাবৎ জলের পরিষেবা বন্ধ থাকার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানান প্লান্টের দায়িত্বে থাকা হেল্পার। জলের পরিষেবা সম্পর্কে ডিডব্লিউএস দপ্তরের মহকুমার আধীকারিক অনুপ চক্রবর্তীর নিকট জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে নারাজ।

জানা যায় ,এই বিষয়ে ডিডাব্লিউএস এর মহকুমার আধীকারিক অনুপ চক্রবর্তী ও পুর পরিষদের সি ও শান্তির বাজার মহকুমা শাষক অর্ঘ্য সাহা এই বিষয়ে জেনেও নিরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ। পানীয় জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন। অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা আন্দোলনে সামিল হবেন বলেও জানিয়েছেন।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top