News Flash

  • Home
  • দেশ
  • Pakistan is angry that India has not been invited : ভারতের নেতৃত্বে আফগানিস্তান নিয়ে রাষ্ট্রসংঘের বৈঠকে ডাক না পেয়ে ক্ষুব্ধ পাকিস্তান
Image

Pakistan is angry that India has not been invited : ভারতের নেতৃত্বে আফগানিস্তান নিয়ে রাষ্ট্রসংঘের বৈঠকে ডাক না পেয়ে ক্ষুব্ধ পাকিস্তান

ইসলামাবাদ, ৮ আগস্ট (হি.স.) : আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের নেতৃত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ডাক পেল না পাকিস্তান। ১৫ সদস্যের কাউন্সিলের এই বৈঠকে আফগানিস্তানের ‘নিকটতম প্রতিবেশী’কে কেন ডাকা হল না তা নিয়ে উষ্মা প্রকাশ করল পাকিস্তান। সেদেশের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে ক্ষোভপ্রকাশ করেছে।

বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ পাকিস্তান। তাদের মতে, যেহেতু তারা আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী, তাই এই ওই দেশে শান্তি ফেরাতে গেলে পাকিস্তানের সঙ্গে আলোচনা করা জরুরি ছিল। উল্লেখ্য, বৈঠকে কেবল ভারত নয়। আফগানিস্তানও পাকিস্তানকে দায়ী করেছে তালিবানদের সাহায্য করার জন্য।
এদিকে বৈঠকে ভারত অভিযোগের আঙুল তুলেছে পাকিস্তানের দিকেই। যেভাবে পাকিস্তান তালিবানের মতো অসংখ্য জঙ্গি গোষ্ঠীর ‘স্বর্গ’ হয়ে উঠেছে, তার তীব্র বিরোধিতা করেছে নয়াদিল্লি। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, ”আফগানিস্তানে শান্তি ফেরাতে জঙ্গিদের নিরাপদ স্বর্গ ও অভয়ারণ্যকে অবিলম্বে ধ্বংস করতে হবে।” তিনি পরিষ্কার বলেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলিতে সন্ত্রাসবাদ চলতে দেওয়া চলবে না। নাম না করলেও বুঝতে সমস্যা হয় না তিনি পাকিস্তানকেই কাঠগড়ায় তুলেছেন।

এক মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে ভারত। ২০২১-২২ সালে প্রথমবারের জন্য এই দায়িত্ব নিল ভারত। ফ্রান্সের হাত থেকে ১ আগস্ট ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তার পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ভারতের কার্যকাল শুরু হয়েছে ২ আগস্ট থেকে। তারপরই টি এস তিরুমূর্তি জানিয়েছিলেন যে ভারত কখনই দায়িত্বপালনে ভয় পায় না। বরাবারই সন্ত্রাসবাদ-সহ একাধিক ইস্যুতে সক্রিয় ভারত। প্রথম থেকেই দেশের প্রয়োজন অনুযায়ী আগ্রাধিকার বিষয়গুলিতে মনোনিবেশ করা হয়েছে।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top