News Flash

  • Home
  • Uncategorized
  • Burning in a terrible fire : ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস-তুরস্ক, মৃত অন্তত ১০
Image

Burning in a terrible fire : ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস-তুরস্ক, মৃত অন্তত ১০

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : দক্ষিণ ইউরোপের তুরস্ক থেকে গ্রিস একাধিক দেশ পুড়ছে দাবানলে। রবিবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিস। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। তাঁদের মধ্যে একজন দমকলকর্মী। ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু।

গ্রিসে দাবদাহে গত এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। এমন পরিস্থিতিতে তুরস্কের পর গ্রিসেও ছড়িয়েছে ভয়াবহ দাবানলে। শনিবার রাত থেকে ভয়াবহ আকার ধারণ করে এই দাবানল। দ্রুত এলাকা থেকে সরিয়ে ফেলা হচ্ছে সকলকে। সহায়সম্বলহীন অবস্থায় ঘর ছাড়ছেন তাঁরা। শনিবার রাতেই প্রায় ২০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত কয়েকদিনে গ্রিসে মোট ১৫৪টি দাবানল শুরু হয়েছে। এগুলির মধ্যে ৬৪টি নেভানোর চেষ্টায় রয়েছে গ্রিস। বহু এলাকা থেকেই মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে হেলিকপ্টার, বিমানও। ইতিমধ্যে তিনশো দমকল, ৩৫টি ফায়ার ট্রাক, দশটি বিমান আগুন নেভাতে পারছে না। উদ্ধার কাজে নেমেছে সে দেশের সেনা। এই পরিস্থিতির জেরে বর্তমানে গ্রিসের গড় তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। ১৯৮৭ সালের পর থেকে সেখানে এত গরম কখনও পড়েনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top