News Flash

  • Home
  • Uncategorized
  • Road blocked at Ambassa : আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণরা
Image

Road blocked at Ambassa : আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। আবারো ধলাই জেলার আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণরা। দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে। শনিবার ধলাই জেলার আমাশয় জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধ স্থলের দু’পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাকে দুর্ভোগ চরমে আকার ধারণ করে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অকৃতকার্য ছাত্রছাত্রীরা তাদের পাস করিয়ে দেওয়ার দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। গত সোমবার ছাত্র-ছাত্রীরা একই দাবি নিয়ে পথ অবরোধ করেছিল। এখনো পর্যন্ত দাবি পূরণ না হওয়ায় পুনরায় শনিবার আমবাসায় ৮নং জাতীয় সড়ক অবরোধে বসে ছাত্রছাত্রীরা। শনিবার ধলাই জেলার কুলাই কলোনি, ডলুবাড়ি গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ।অবরোধকারীদের সাথে কথা বলে পুলিশ। পুলিশের কোন কথাই শুনতে রাজি হয়নি অবরোধকারীরা। ছাত্র-ছাত্রীদের দাবি সবাইকে পাশ করিয়ে দিতে হবে ।নয়তো তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে।অবরোধকারীর ছাত্রছাত্রীরা জাতীয় সড়কে টায়ার পুড়িয়েও বিক্ষোভ দেখিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top