News Flash

  • Home
  • প্রধান খবর
  • Massive erosion of the Howrah River : রাজধানী আগরতলা শহর সংলগ্ন আড়ালিয়ায় হাওড়া নদীর পাড়ে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে
Image

Massive erosion of the Howrah River : রাজধানী আগরতলা শহর সংলগ্ন আড়ালিয়ায় হাওড়া নদীর পাড়ে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন আড়ালিয়ায় হাওড়া নদীর পাড়ে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যেই নদীর ভাঙ্গনে তিনটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দোকান গুলি কে রক্ষা করতে হলে নদীর পাড়ে বোল্ডার ফেলতে হবে। আড়ালিয়া এলাকায় হাওড়া নদীর পাড়ে ভাঙ্গন ধরেছে। বেশ আনেক দিন যাবত এই পাড় ভাঙ্গন দেখা দিয়েছে। প্রায় ৩ থেকে ৪ টি দোকানের অধিকাংশই ভেঙ্গে পড়েছে।

আতঙ্ক রয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এবং এলাকার মানুষজন। ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। সরকার ও প্রশাসন অবিলম্বে নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে দোকানগুলি সম্পূর্ণভাবে হাওড়া নদীতে বিলীন হয়ে যাবে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। স্থানীয় লোকজন জানান গত বেশ কিছুদিন ধরেই হাওড়া নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদীর গর্ভে বিলীন হয়ে গেছে বহু এলাকা। হাওড়া নদীর পাড়ে বাধ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাতে ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার মানুষজন।হাওড়া নদীর তীরে যেসব পরিবার বসবাস করছেন তাদের বাড়িঘর যেকোনো সময় নদীর ভাঙ্গনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আড়ালিয়া তিনটি দোকান ইতিমধ্যেই হাওড়া নদীর ভাঙ্গনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top