News Flash

  • Home
  • প্রধান খবর
  • Deadbody recovered : ঝুলন্ত অবস্থায় এক মাঝ বয়সী মহিলার মৃতদেহ উদ্ধার
Image

Deadbody recovered : ঝুলন্ত অবস্থায় এক মাঝ বয়সী মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। বিশালগড় থানাধীন পুরাথল রাজনগর এলাকায় ঝুলন্ত অবস্থায় এক মাঝ বয়সী মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে ইন্দ্রানী দত্ত নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে পার্শ্ববর্তী রাবার বাগান থেকে। সকালে স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই মহিলা। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না । পরবর্তী সময়ে বাড়ির পাশে একটি রাবার বাগানে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। বাড়ির লোকজন ঝুলন্ত মৃতদেহট গাছ থেকে নামিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।


বিশালগড় থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top