News Flash

  • Home
  • দিনের খবর
  • Lack of alternative power supply : বিশালগড় পেট্রোলপাম্পে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ
Image

Lack of alternative power supply : বিশালগড় পেট্রোলপাম্পে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। বিশালগড় পেট্রোলপাম্পে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় লোডশেডিং কিংবা বিদ্যুৎ চপলতা দেখা দিলে অটো চালকরা সিএনজি সংগ্রহ করতে পারছেন না। তাতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন অটো চালকরা। অবিলম্বে জেনারেটর বসিয়ে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন অটোচালক সহ অন্যান্য ক্রেতারা।বিশালগড় সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা অটো চালকরা প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন।


একদিকে চলছে লকডাউন ।সেই লকডাউনে রোজি রোজগার করতে পারছেন না অটো চালকরা। অন্যদিকে বিশালগড় পেট্রোল পাম্পে সিএনজি গ্যাস দিতে এসে বিমুখ হয় ফিরে যেতে হচ্ছে অটো চালকরা। তাতে ক্ষুব্ধ হয়ে পেট্রোল পাম্পের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন অটো চালকরা ।তারা জানিয়েছেন, বিশালগড় পেট্রোল পাম্পে বিদ্যুৎ না থাকার কারণে গ্যাস নিতে পারছেন না অটো চালকরা। বিকল্প বিদ্যুৎ এর কোন ব্যবস্থা নেই এখানে। তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে অটোচালকদের মধ্যে। সময় মত গ্যাস না পাওয়ার ফলে বিশালগড় বিওসি হয়ে নারী মঙ্গল স্কুল সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ ধরে লাইনে বসে থাকতে হয় চালকদের।


বিশালগড় পেট্রোল পাম্পের বিপরীত পাশে চলছে অবৈধভাবে পেট্রোল বিক্রি । রমরমা ব্যবসা চললেও পুলিশ জেনেও না জানার ভান করে চলছে। চোরাচালানকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় অটোচালকদের দাবি অতিসত্বর যেন বিশালগড় পেট্রোল পাম্পে জেনারেটর বসানো হয়। তাছাড়া অবৈধ তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন অটো চালকরা।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top