News Flash

  • Home
  • বিদেশ
  • সপ্তাহের প্রথম দিনেই ভারতীয় বাজারে কমল সোনার দাম
Image

সপ্তাহের প্রথম দিনেই ভারতীয় বাজারে কমল সোনার দাম

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি. স.): ভারতের বাজারে কমল সোনার দাম। সপ্তাহের প্রথম দিন সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম কমে দাঁড়িয়েছে ৪৭,৫২৬ টাকা। যা গত বছরের আগস্টের রেকর্ড দাম ৫৬,২০০ টাকার থেকে প্রায় ৮,৭০০ টাকার মত কম।

তবে, এখন কম থাকলেও অচিরেই দাম বাড়বে হলুদ ধাতুর। স্বল্পকালে ১০ গ্রাম সোনার দাম ৪৮,৫০০ টাকার স্তরে পৌঁছে যেতে পারে। তারপর চলতি বছরের দীপাবলির মধ্যে ৫২,৫০০ টাকাও ছুঁয়ে ফেলতে পারে সোনা।


আইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি অ্যান্ড কারেন্সি ভাইস-প্রেসিডেন্ট অনুজ গুপ্ত জানান, ইতিমধ্যে দেশে বিয়ের মরশুম চলে গিয়েছে। চলতি মাস বিয়ের সময় নয়। তার ফলে ভারতে সোনার চাহিদা কমেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বাজারে ৪৬,৫০০ টাকায় জোরদার সমর্থন পাচ্ছে ১০ গ্রাম সোনা। সেই স্তরের উপর দাম থাকলে সোনায় বিনিয়োগ করা লাভজনক হবে। দীপাবলি পর্যন্ত ভালমত মুনাফা মিলতে পারে বলে আশাপ্রকাশ করেছেন।

রেলিগ্রে ব্রোকিং লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট সুগন্ধা সচদেব জানান, এখনও সোনার নিম্নমুখী প্রবণতা জারি আছে। তাই সোনার দামে সামান্য পতন হলেও তা হলুদ ধাতু ক্রয়ের ভালো সুযোগ হিসেবে বিবেচনা করা যেতে পারে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আপাতত ১০ গ্রাম সোনা ৪৮,৫০০ টাকায় বাধা পাচ্ছে। সেই বাধা পার করে গেলেই চলতি বছরের দীপাবলির মধ্যে ১০ গ্রাম সোনার দাম ৫২,৫০০ টাকায় পৌঁছে যেতে পারে।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top